আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো, আর মাত্র ২ গোলের অপেক্ষা!

মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো, আর মাত্র ২ গোলের অপেক্ষা!

বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। সবশেষ গতকাল শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো।

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৮, আর মেসির ৩৬টি।

৩৬ গোল করতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে।

মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরো এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল।

রুইজের রেকর্ডটি হয়তো বেশি দিন আর টিকে থাকবে না।

কারণ বাছাইপর্বে রোনালদো আরো কয়েকটি ম্যাচ তো খেলবেনই। রুইজকে ছুঁতে তার দরকার এক গোল, ছাড়িয়ে যেতে দুটি।
রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়ার রাতে জয় পেয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

কিন্তু পর্তুগালের মতো ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে এটি তাদের প্রথম ম্যাচ নয়, চতুর্থ। ৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের দল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত