আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি: এশিয়া কাপের উত্তেজনা শুরু আজ থেকে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি: এশিয়া কাপের উত্তেজনা শুরু আজ থেকে!

এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ সংযুক্ত আরব আমিরাতে। মরু দেশের মরুদ্যানে জ্বলে উঠবে এশিয়ার ক্রিকেটের আলো। এবারও দুই গ্রুপে বিভক্ত আট দল লড়বে শিরোপার জন্য। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। রাত সাড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে নামছে আফগানিস্তান ও হংকং।

সংযুক্ত আরব আমিরাতে খেলতে নামা দলগুলোকে শুধু প্রতিপক্ষের বিপক্ষেই নয়, লড়তে হবে কঠিন আবহাওয়ার সঙ্গেও। গরম আর আর্দ্রতা ব্যাটার ও বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ম্যাচের শেষ ভাগে শিশিরও প্রভাব ফেলতে পারে বোলিংয়ে। ফলে টস জেতা দল কৌশলগত সুবিধা পাবে। ভারত-পাকিস্তান সব সময়ই ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা উত্তেজনা তৈরি করে। এবারের গ্রুপ পর্বেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে বিশ্ব ক্রিকেট। আরেকদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের ছন্দে ফিরতে মরিয়া। আফগানিস্তানও এখন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত, যারা যে কোনো দলকে চমকে দিতে পারে। ওমান, আমিরাত কিংবা হংকংয়ের মতো দলগুলো হয়তো বড় কোনো শিরোপার দাবিদার নয়। তবে তাদের লক্ষ্য থাকবে শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা ও নিজেদের সামর্থ্য প্রমাণ করা। বিশেষ করে হোম ভেন্যুতে খেলতে নামা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা চাইবেন দর্শকদের সামনে চমক দেখাতে। এই দলের বিপক্ষেই সিরিজ হেরেছিল বাংলাদেশ, সেই স্মৃতি এখনো জ্যান্ত হয়ে আছে।

বাংলাদেশের জন্য এবারের আসরটা অনেকটা পরীক্ষা হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই ছন্দ খুঁজছে টাইগাররা। লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের ব্যাট আর তাসকিন-মুস্তাফিজদের বোলিং কতটা ধারালো হয়, সেটিই ঠিক করবে তাদের পথ কত দূর পর্যন্ত যাবে।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বল-বাতাস, গরম-শীতল সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে যে দল ভারসাম্যপূর্ণ ক্রিকেট খেলতে পারবে, তারাই টিকে থাকবে আসরের শেষ পর্যন্ত। একদিকে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে, বাংলাদেশ-শ্রীলঙ্কার সমীকরণ কিংবা আফগানিস্তানের বিস্ফোরক ক্রিকেট—সব মিলিয়ে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর। বিস্তারিত খবর খেলার পাতায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত