আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টি-টোয়েন্টিতে ছক্কার রাজা লিটন দাস

টি-টোয়েন্টিতে ছক্কার রাজা লিটন দাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন লিটন দাসের দখলে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর ৭৭টি ছক্কার রেকর্ড ভেঙে তিনি এই নতুন রেকর্ড গড়েন। বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে তিনি ৫৯ রানের ইনিংস খেলার সময় এই রেকর্ডটি করেন।

ম্যাচে জয়ের জন্য মাত্র ২০ রান বাকি থাকতে এবং ব্যক্তিগত ৪২ রানে থাকার সময় লিটন তার প্রথম বড় শটটি মারেন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপে মারা সেই শটটি ছক্কায় পরিণত হলে তিনি মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে নিজের নামের পাশে ৭৮টি ছক্কা নিয়ে আসেন। উল্লেখ্য, মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই লিটন এই রেকর্ডটি করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার মাধ্যমে লিটন এই ফরম্যাটে দেশের হয়ে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করেছেন। এর আগে থেকেই তার দখলে ছিল আরও দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড। এই মাসের শুরুতে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে তিনি দেশের হয়ে সর্বোচ্চ ১৪টি ফিফটির মালিক হন এবং সাকিব আল হাসানকে পেছনে ফেলেন। এছাড়া, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ন্যূনতম ৮০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।

টি-টোয়েন্টিতে দেশের আরেকটি রেকর্ডও খুব শিগগিরই লিটনের হয়ে যেতে পারে। এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ২৫৫১ রান করে সাকিবই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক। গতকাল হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলার পর লিটনের রান ২৪৯৬। আর ৫৬ রান করলেই তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন। 

লিটন যে গতিতে ছুটছেন, তাতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিতে তার বেশি সময় লাগার কথা নয়। কারণ, তার সর্বশেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি অর্ধশতক করেছেন (৫৪, ১৮, ৭৩, ৫৯)। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জয়ী বাংলাদেশ দল যে এশিয়া কাপে ভালো কিছু করতে পারে, তা সহজেই বোঝা যায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত