আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

প্লে-অফের রাজা সাকিব: ফলকনসের জয়ে তার ব্যাট-বলের দাপটে প্রতিপক্ষ হতাশ!

প্লে-অফের রাজা সাকিব: ফলকনসের জয়ে তার ব্যাট-বলের দাপটে প্রতিপক্ষ হতাশ!

সিপিএলের ম্যাচে চেনা রূপে ফিরতে দেখা গেলো সাকিব আল হাসানকে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব বইয়ে দিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপর। তার ঝড়ো ইনিংসের সুবাদে সিপিএলের এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস পেয়ে গেছে ১৬৬ রানের পুঁজি।

সাকিব ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। কিন্তু এরপর তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন।

কিন্তু সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি। 

তিনি এরপরও তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। 

তার আগে ফ্যালকনসের ইনিংস টেনেছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটি করেছেন। আমির ৪৯ বলে করেছেন ৫৫, আর গুস ৪৫ বল খেলে করেছেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে তুলেছেন ১০৮ রান। 

তাদের এই জুটির সঙ্গে শেষ দিকে সাকিবের এমন ঝড়ের পরও দলের রান ১৬৬ এর বেশি হয়নি, কারণ বাকি সবাই ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে। ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, উসামা মিরসহ বাকি সবাই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তাই সাকিব ঝড়ের পরও অ্যান্টিগাকে থামতে হয়েছে গড়পড়তা পুঁজি নিয়ে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত