আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আসালাঙ্কার রান আউটের ধাক্কা, শানাকার ঝকঝকে হাফসেঞ্চুরি

আসালাঙ্কার রান আউটের ধাক্কা, শানাকার ঝকঝকে হাফসেঞ্চুরি

একের পর এক ক্যাচ ছাড়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। প্রথমে শানাকার ক্যাচ ছাড়েন শামীম পাটোয়ারী। ৩৮ রানে জীবন পান তিনি। এরপর শরিফুলের ওভারে আসালাঙ্কার তোলা সহজ ক্যাচ ফেলে দেন তাওহিদ হৃদয়। এরপর মুস্তাফিজের ওভারেও আসালাঙ্কার ক্যাচ ছাড়েন হৃদয়। তিন ক্যাচ মিসে ১৫০ ছাড়িয়েছে শ্রীলঙ্কা। শরিফুলকে ছক্কা মেরে ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শানাকা।

১৯তম ওভারের প্রথম বলে রানআউট হয়েছে আসালাঙ্কাকে। ক্যাচ ছাড়ার পর হৃদয়ের থ্রো থেকেই লিটন আউট করেছেন আসালাঙ্কাকে । ১২ বলে ২১ রান করেছেন আসালাঙ্কা। ১৫৪ রানে পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। মুস্তাফিজের ওই ওভারেই লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন কামিন্দু মেন্ডিস। এরপর ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটিও পেয়ে বোলিং কোটা পূরণ করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন টাইগার এই পেসার।



শতরানের আগে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার

দলীয় ১০০ রানের আগেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার। মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কুশল পেরেরা। ১৬ বলে ১৬ রান করেন লঙ্কান এই ব্যাটার। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৯৮ রান।


মিশারাকে বোল্ড করলেন মেহেদী

মিশারাকে বোল্ড করে বাংলাদেশকে আরেকবার উল্লাসে মাতালেন শেখ মেহেদী। টাইগার এই স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন লঙ্কান এই ব্যাটার। ১১ বলে ৫ রান করেন তিনি। ৬৫ রানে তৃতীয় উইকেট হারাল লঙ্কানরা। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৭২ রান।

কুশলকে থামালেন মেহেদী

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন কুশল মেন্ডিস। ওপেনিংয়ে নেমে ৫২ বলে ৭৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। আজ বাংলাদেশের বিপক্ষেও ঝোড়ো শুরু পেয়েছেন। কিন্তু তার এই ঝড়ো বেশি বাড়তে দেননি মেহেদী। সাইফ হাসানের ক্যাচ হয়ে কুশল আজ ফিরলেন ২৫ বলে ৩৬ রান করে। ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৬০ রান । ক্রিজে কামিল মিশরার সঙ্গী কুশল পেরেরা।

নিশাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন

টস হেরে ব‍্যাট করতে নেমেই ঝোড়ো শুরু পায় শ্রীলঙ্কা। শরিফুলের প্রথম ওভারে খরচ করেন ৮ রান। নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কার কাছে টানা তিন চার হজম করেন। পঞ্চম ওভারে তাসকিনকে ছক্কা মেরে স্বাগত জানান নিশাঙ্কা। ওই ওভারের শেষ বলে নিশাঙ্কাকে ফিরিয়েছেন তাসকিন। সাইফ হাসানের ক্যাচ হয়ে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেন লঙ্কান এই ওপেনার। ৪৪ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৩ রান। ক্রিজে কুশল মেন্ডিসের সঙ্গী কামিল মিশরা।

এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিথ ভেল্লালাগে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।

শেয়ার করুন

পাঠকের মতামত