আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গিলের অসাধারণ ইনিংসে কোহলির রেকর্ড স্পর্শ

গিলের অসাধারণ ইনিংসে কোহলির রেকর্ড স্পর্শ

ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করলেন বর্তমান অধিনায়ক শুভমান গিল। শনিবার (১১ অক্টোবর) দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১২৯ রানে অপরাজিত থাকেন গিল। 

ভারতের অধিনায়ক হিসেবে এ বছর পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে কোহলির রেকর্ড স্পর্শ করেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক। ২০১৭ ও ২০১৮ সালে ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন কোহলি। সাত বছর পর কোহলির রেকর্ড স্পর্শ করলেন গিল।

 

চলতি বছরই ভারতের টেস্ট অধিনায়ক হন গিল। গত জুনে ইংল্যান্ডের সফরে টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। ঐ সিরিজের প্রথম দুই টেস্টে ৩টি সেঞ্চুরি করেন গিল। এরপর চতুর্থ টেস্টে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। ফলে ইংল্যান্ড সিরিজেই চারটি সেঞ্চুরি পেয়ে যান গিল।


Shubman Gill's rich vein of form continues, India vs West Indies, 2nd Test, Delhi, 2nd day, October 11, 2025

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এ বছরের পঞ্চম শতকের দেখা পেলেন গিল। এখন কোহলির রেকর্ড ভাঙার সুযোগ আছে গিলের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় ইনিংস ও আগামী নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর মধ্যে একটিতে সেঞ্চুরি করলেই ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়বেন গিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত