আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

আর্জেন্টিনার নতুন প্রস্তুতি—নভেম্বরে ফ্রেন্ডলি ম্যাচ আঙ্গোলার সঙ্গে

আর্জেন্টিনার নতুন প্রস্তুতি—নভেম্বরে ফ্রেন্ডলি ম্যাচ আঙ্গোলার সঙ্গে

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলেছে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। এবার নভেম্বরের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর তারা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বিশেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার মাটিতেই। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির দল স্পেনে একটি অনুশীলন ক্যাম্প করবে বলে জানা গেছে।

ম্যাচ শেষে ইউরোপে ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে তারা, যেদিন শেষ হবে ওই ফিফা উইন্ডো। ২০২৬ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চুক্তিও করেছে আর্জেন্টিনা, যা তাদের বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচিত হবে।

আগামী বছর ‘ফিনালিসিমা’তে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচটি ২০২৬ সালের ২৮ মার্চ, শনিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত