আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

আজ ম্যারাডোনার জন্মদিন

আজ ম্যারাডোনার জন্মদিন

মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়া ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয়বারের বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। তার এক বছর পর রোজারিওতে জন্ম নেন লিওনেল আন্দ্রেস মেসি। তখন কেউ জানত ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের কাণ্ডারি হবেন লিও মেসি। ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে সর্বকালের সেরা ফুটবলারের খেতাব অর্জন করেন মেসি।

আজ আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়কের ৬৫তম জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার ল্যানুসে জন্ম নেন ফুটবল বিশ্বের মহানায়ক। সম্প্রতি এনবিসি নাইটলি নিউজে এক সাক্ষাৎকার দেন লিওনেল মেসি। সবার চোখে সর্বকালের সেরা মেসি হলেও মেসির চোখে সর্বকালের সেরা কে? এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে জানান, তার দেখা সর্বকালের সেরা দিয়েগো ম্যারাডোনা। মেসি বলেন, 'আমাদের আর্জেন্টিনাবাসীর জন্য ম্যারাডোনা সর্বদা সেরা আদর্শ। ডিয়েগো সবকিছু ছাড়িয়ে গেছেন।'

১৯৯৭ সালে পেশাদার ফুটবল থেকে বিদায় নেয় আলবিসেলেস্তেদের ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। সে সময় আর্জেন্টান অধিনায়ক ছিলেন ১০ বছর বয়সী কিশোর। বর্তমানে যাকে ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি বলা হয়। মেসি জানান, ম্যারাডোনার খেলা খুব বেশি দেখার সৌভাগ্য হয়নি তার। বলেন, 'আমি ছোট ছিলাম এবং আমি তাকে কেবল কয়েক বার সরাসরি খেলতে দেখেছি।'

২০১০ সাল বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্ব সামলিয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। সে সময় তরুণ মেসিকে কাছে ফেলেও ফুটবল নিয়ে দীক্ষা দিতেন প্রয়াত কিংবদন্তি। এই বিষয়ে মেসি বলেন, 'তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাকে আবেগের সঙ্গে খেলতে এবং গর্বের সঙ্গে আর্জেন্টিনার পতাকাকে রক্ষা করতে শিখিয়েছিলেন। তিনি আমাকে ফুটবলকে সম্পূর্ণ ভিন্ন উপায়ে ভালোবাসতে শিখিয়েছিলেন।'

যদিও ম্যারাডোনা তার হৃদয়ের সবটা জুড়ে থাকলেও অন্যান্য খেলার কিংবদন্তিদের প্রতি সম্মান প্রকাশ করে মেসি। তিনি মাইকেল জর্ডান, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, লেব্রন জেমস এবং স্টিফেন কারিকে নিয়ে বলেন, 'তারা এত দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করেছিলেন।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত