আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিনে পয়সায় আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

বিনে পয়সায় আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

জগত বিখ্যাত ফুটবলার। তবে কোচ হিসাবে সেই সুনাম অর্জন করতে পারেননি। বরং সমালোচোনাই কুড়িয়েছেন বেশী। তিনি দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার হয়ে দুই বছর ছিলেন মূল কোচের দায়িত্বে। এরপর দুবাইয়ের আল ওয়াসল অধ্যায়। যার শেষটা বরখাস্তে। তবে মোড় ঘুরানোর চেষ্টায় এবার আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। বলেছেন, বিনে পয়সায় হলেও আর্জেন্টিনার কোচ হিসাবে দায়িত্ব পালন করতে রাজি আছেন তিনি।

শতর্বর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন লিওনেল মেসি। পরে মূল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক বার্সার দ্রোনাচার্য জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনার মূল কোচের পদ তাই এখন শূন্য। খোঁজ চলছে নতুন কোচের। যেখানে সবার চেয়ে এগিয়ে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে।

তবে এরই মাঝে ম্যারাডোনার নতুন ঘোষণা নতুন আলোচনার জন্ম দিল। ম্যারাডোনার হাতে কি উঠবে আর্জেন্টিনার ফুটবল দলের দায়িত্ব। অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় অতীতের। আবার খুব বাজে তাও বলা যাবে না। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যারাডোনার অধীনেই আর্জেন্টিনা উঠেছিল কোয়ার্টার ফাইনালে। তবে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মেসিরা। পরে দেশে ফিরে নিজ পদ থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা।

কিন্তু ম্যারাডোনার আসল কৃতিত্ব ছিল ২০১০ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে। যেখানে অনেক কষ্টেসৃষ্টে মূল পর্বের জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। ডাগ আউটে যার মূল কারিগর ছিলেন ম্যারাডোনা। সেই ম্যারাডোনা আবার ছয় বছর পর ইচ্ছা পোষণ করলেন নিজ দলের কোচ হওয়ার।

যদিও তিনি বলেছেন, কোচ হতে চাই, সে ক্ষেত্রে অর্থ কোন মূখ্য বিষয় নয়। চিত্র পরিস্কার, অল্প হলেও তুষ্ট ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা এই খুদে ফুটবল জাদুকর।  ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেছেন, ‘অর্থগত কারণেই এই পোস্টের (আর্জেন্টিনার কোচ পদ) জন্য আগ্রহী নয় দিয়েগো সিমিওনে। তবে আমার কাছে টাকা কোন বিষয় নয়। প্রয়োজনে ফ্রিতে জাতীয় দলের হয়ে কাজ করব’।

তিনি আরও বলেন, ‘অনেকেই মনে করেন আমি দামি কোচ। কিন্তু মরিনহো? কিংবা আনচেলত্তি কিংবা সিমিওনে। আমি জানি না এদের চেয়ে কতটা আমি দামি।’

শেষ অংশে নিজের ভুলগুলো অবশ্য স্বীকার করেছেন তিনি। ভুল কোচিং কিংবা সাংবাদিকদের মারতে তেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে তার বক্তব্যে, ‘শুরুতে কোচিংয়ে ভুল ছিল অনেক। খেলোয়াড়দের সঙ্গেও কাজের ধরণটা ঠিক ছিল না এবং সাংবাদিকদের সঙ্গে ফাইট করাও’।

শেয়ার করুন

পাঠকের মতামত