আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আজই মাঠে নামছেন মুস্তাফিজ!

আজই মাঠে নামছেন মুস্তাফিজ!

বুধবার ইংল্যান্ডের জন্য বাংলাদেশ ছাড়েন মুস্তাফিজ। ইংল্যান্ডে পৌঁছে সেদিনই যান হোভে সাসেক্সের ড্রেসিংরুমে। নিজের লকারের সামনে দাঁড়ানো মুস্তাফিজের ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করে সাসেক্স।

টুইটারে সাসেক্স জানায়, এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের।

চেমসফোর্ডে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায়।

শুক্রবার ওভালে টি-টোয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজদের প্রতিপক্ষ সারে। ২৪ জুলাই র‌য়্যাল লন্ডন ওয়ানডে কাপে প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭ জুলাই হ্যাম্পশায়ার। ২৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ গ্ল্যামরগ্যান। ৩০ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ সমারসেট, ২ অগাস্ট কেন্ট।

গত ২ মার্চ মুস্তাফিজের সঙ্গে চুক্তির খবর জানায় সাসেক্স। যাওয়ার কথা ছিলো তার জুনের শুরুতে। কিন্তু মে মাসের শেষ দিকে আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন মুস্তাফিজ। তাই যেতে পারেননি সময়মতো।

কিন্তু মুস্তাফিজকে পেতে মরিয়া সাসেক্স হাল ছাড়েনি। অন্তত কিছু সময়ের জন্য হলেও পেতে উদগ্রীব ছিলো দলটি। এ মাসের শুরুর দিকে চোট পুরোপুরি কাটিয়েও ওঠেন মুস্তাফিজ।

ঈদের পর থেকে অপেক্ষায় ছিলেন ভিসার। সেই জটিলতাও পরে কেটেছে।

ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাসেক্স আছে ৯ দলের মধ্যে সবার নিচে। টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে সাতে।

প্রসঙ্গত, এসেক্সের বিপক্ষে ম্যাচ নিয়ে দুই টুর্নামেন্ট মিলে মোট ৭টি ম্যাচ খেলতে পারছেন ২০ বছর বয়সী এই পেসার। সাসেক্স দুই টুর্নামেন্টের কোনোটিতে নকআউটে উঠে গেলে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ইনজুরি সমস্যা না হলে আইপিএলের মতোই কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে ব্যাটসম্যানদের ঘুম হারাম করবেন তরুণ এই পেসার। যা ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টকে আরো জমিয়ে দেবে। ভক্তদের প্রত্যাশা এমনই।

শেয়ার করুন

পাঠকের মতামত