আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বিরাট কোহলির প্রথম ডবল সেঞ্চুরি

বিরাট কোহলির প্রথম ডবল সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে কিংস্টনে টেস্টে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। আর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শুক্রবার ক্যারিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি।

অবশ্য ক্যারিবীয়দের বিপক্ষেই প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি।

মজার ব্যাপার হল কোহলির মতো একজন ব্যাটসম্যানের পুরো ক্যারিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি এটা। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটেও তার কোনো ডবল সেঞ্চুরি ছিল না!

এর আগে টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৬৯। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে তিনি এই রান করেছিলেন। ওই সফরেই তিনি ১৪১ ও ১৪৭ রানের আরো দুটি ইনিংস খেলেছিলেন।

টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে। বিরাট কোহলির ব্যাটিংয়ের জুড়ি মেলা ভার। মারমার কাটকাট ব্যাটিং করতে পারেন তিনি। তাকে আউট করাই বোলারদের জন্য দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়ায়। ওয়ানডে ও টি-টোয়েন্টির স্পেশালিস্ট ব্যাটসম্যান কোহলিই কিনা টেস্টে ডবল সেঞ্চুরি করলেন। তিনি যে একজন নিরেট ব্যাটসম্যান সেটারই প্রমাণ দিলেন।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে ১৪৩ রান নিয়ে দিন শেষ করেন কোহলি। আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ডবল সেঞ্চুরি করে মধ্যাহ্ন বিরতিতে যান। ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪০৪ রান। কোহলি ২০০ ও অশ্বিন ৬৪ রানে ব্যাট করছেন। অবশ্য বিরতির পর এসেই আউট হয়ে যান কোহলি। তার উইকেটটি নেন গ্যাব্রিয়েল।

বিদেশের মাটিতে প্রথম কোনো ভারতীয় অধিনায়ক হিসেবে ডবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান।

এক এক করে ভারতের যখন সব কিংবদন্তি ক্রিকেটাররা অবসরে গেলেন। তখন তরুণ ক্রিকেটার হিসেবে দলে যুক্ত হলেন কোহলি। তাদের অবসরের পর ভারতের প্রথম বিদেশ সফরে তিনি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান। সেই সময়ে তার সঙ্গে ভারত দলে যে তরুণরা যুক্ত হয়েছিল তাদের মধ্যে তিনিই প্রথম ডবল সেঞ্চুরি করে দেখালেন।


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত