আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অস্ত্রোপচার করাতে হবে মুস্তাফিজকে!

অস্ত্রোপচার করাতে হবে মুস্তাফিজকে!

বাম কাঁধের চোটের কারণে ইংল্যান্ডে অলস সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ পেসার মঙ্গলবার ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থোপেডিক সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করেছেন।

এমআরআই রিপোর্ট অনুযায়ী মুস্তাফিজের কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়েছে। চিকিৎসার ভাষায় যেটাকে বলে সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র।

এর আগেও একই সমস্যায় পড়েছিলেন মুস্তাফিজ। সাময়িক সময়ের জন্য ব্যথানাশক ওষুধ দিয়ে তা সারিয়ে উঠেছিলেন। কিন্তু এবার সেই পথে হাঁটবে না বিসিবি এবং সাসেক্স কর্তৃপক্ষও। ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা দিয়েছে বিসিবি।

বিসিবির ঘনিষ্ঠসূত্র মঙ্গলবার রাতে রাইজিংবিডিকে জানালেন, ‘দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজকে পেতে হলে অস্ত্রোপচার বাধ্যতামূলক!’ সার্জন টনি কোচার কোন পথে হাঁটেন, সেটাই এখন দেখার বিষয়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘ব্যথানাশক ওষুধ দিয়ে সাময়িক সময়ের জন্য হয়তো মুস্তাফিজকে পাওয়া যাবে। তবে অস্ত্রোপচারও করানো যাবে।’

পূর্বের ধারণা অনুযায়ী অস্ত্রোপচার করানো হলে কমপক্ষে নয় থেকে এগারো মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে! সেক্ষেত্রে কোচার যদি অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন, তাহলে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করানোই ভালো। অন্যথায় দেরি হলে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিও মিস করতে পারেন মুস্তাফিজ। আগামী বছরের ১ জুন ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়নস ট্রফি।

ইংল্যান্ডে মুস্তাফিজের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাই বেশি। জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সোমবার বলেন, ‘এখনই ওকে (মুস্তাফিজকে) দেশে আনার কথা ভাবছি না। ইংল্যান্ডে আমাদের চেয়ে আরো ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা তাই সুযোগটা হাতছাড়া করব না। যদি বড় কোনো ইনজুরিও হয় তাহলে আমার মতে ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা উচিত।’

শেয়ার করুন

পাঠকের মতামত