আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজ

কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজ

আগামী ১১ আগস্ট মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার করানো হবে। সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে মুস্তাফিজের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

শনিবার বিসিবি কার্যালয়ে দেবাশীষ চৌধুরী বলেন,‘সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে সেটা এখনই বলা মুশকিল। তবে এ ধরণের অস্ত্রোপচারে আমরা ৬ মাস রিহ্যাব প্রোগ্রাম রাখি। রুবেল হোসেনকে এ অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার ৯ মাসের মতো লেগেছে। আমরা আশা করছি সবকিছু ঠিক থাকলে মুস্তাফিজ ৫ থেকে ৬ মাসের মধ্যে সেরে উঠবে। তবে কমপক্ষে ৬ মাস রিহ্যাবে থাকলে মুস্তাফিজকে শতভাগ ফিট পাওয়া যাবে।’

ফলে ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ, বিপিএল এবং নিউজিল্যান্ড সিরিজ মিস করতে চলছেন মুস্তাফিজ! নিউজিল্যান্ড সিরিজের কথা এখনই বলা যাচ্ছে না। মুস্তাফিজ রিহ্যাবে দ্রুত রেসপন্স করলে নিউজিল্যান্ড সফর করতেও পারেন মুস্তাফিজ।

লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে। স্থানীয় বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেস এই অস্ত্রোপচার করবেন। অস্ত্রোপচার নিয়ে বিসিবি চিকিৎসক বলেন,‘বুপা ক্রোমওয়েল হাসপাতালে ১১ আগস্ট স্থানীয় সময় সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) ওর অস্ত্রোপচার করা হবে। অপারেশনের পর কয়েকটা ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অপারেশনটা করতে ৩০ থেকে ৪০ মিনিট লাগতে পারে। অপারেশনের পর দেশে ফিরে ফিজিও এবং ট্রেনারের তত্ত্বাবধানে মুস্তাফিজের রিহ্যাব কার্যক্রম চলবে। যা ৫ মাসের কাছাকাছি লাগতে পারে।’

সার্জারি বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়ালেসকে নিয়ে দেবাশীষ চৌধুরী বলেন,‘উনি শচীন টেন্ডুলকারের অস্ত্রোপচার করেছেন। এছাড়া ইংল্যান্ড ও ভারতের অনেক ক্রিকেটারের অস্ত্রোপচারও করিয়েছেন। দীর্ঘদিন ধরে এ ধরণের সার্জারি করছেন।’

ভিসা পেলে আগামী দুই-তিন দিনের মধ্যে লন্ডনে যাওয়ার কথা রয়েছে দেবাশীষ চৌধুরীর।


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত