আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের খেলার সময়সূচি

অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের খেলার সময়সূচি

১৯৮৪ সাল। লস এঞ্জেলস অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। সেবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন অ্যাথলেট সাইদুর রহমান।

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেন শাহানা পারভীন। এরপর থেকে প্রত্যেকটি অলিম্পিক গেমসেই অংশ নিচ্ছে বাংলাদেশ।

১৯৮৪ থেকে ২০১২ পর্যন্ত আটটি আসরে অংশ নিয়ে এখনো প্রথম কোনো পদকের খোঁজে রয়েছে বাংলাদেশ। অন্যান্যবারের মতো এবারও অলিম্পিকে অংশ নিয়েছে বাংলাদেশ।

এবার অবশ্য সবচেয়ে বেশি অ্যাথলেট বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশ নিয়েছে। ৫টি ডিসিপ্লিনে ৭জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে গলফে সিদ্দিকুর রহমান। সাঁতারে মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার। অ্যাথলেটিকসে মেজবাহ আহমেদ ও শিরীন আক্তার। শ্যুটিংয়ে আব্দুল্লাহেল বাকি ও আর্চারিতে শ্যামলী রায়।

শনিবার রিও অলিম্পিকের পর্দা ওঠার আগেই আর্চারির র‌্যাঙ্কিং রাউন্ডে অংশ নেন শ্যামলী রায়। সেখান থেকে তিনি রাউন্ড অব ৬৪ এ উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ সময় ১০ আগস্ট দিবাগত রাতে এই রাউন্ডে মেক্সিকোর আর্চার গ্যাব্রিয়েলা বায়ার্ডের মুখোমুখি হবেন। তার আগে চলুন দেখে নিই বাংলাদেশের অ্যাথলেটদের কার কবে খেলা রয়েছে। 

৮ আগস্ট : সোমবার
এদিন সন্ধ্যা ছয়টায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াইয়ে নামবেন বাংলাদেশের তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। এটা হবে বাছাইপর্বের খেলা।

১০ আগস্ট : বুধবার
এদিন বাংলাদেশ সময় রাত ১২.৩৯ মিনিটে আর্চার শ্যামলী রায় রাউন্ড অব ৬৪ এর লড়াইয়ে মেক্সিকোর আর্চার গ্যাব্রিয়েলা বায়ার্ডের মুখোমুখি হবেন।

১১ আগস্ট : বৃহস্পতিবার
এদিন থেকে শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশ সময় রাত ১০টায় পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমান সাগর হিটে অংশ নেবেন। এদিন বিকেল সাড়ে ৪টায় প্রথমবারের মত অলিম্পিকে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের গলফ প্রতিযোগিতা শুরু হবে।

১২ আগস্ট : শুক্রবার
এদিন রাত ৯টায় মেয়েদের ১০০ মিটার দৌড়ে শিরীন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। আর রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইপর্ব খেলতে নামবেন সোনিয়া আক্তার।

১৩ আগস্ট : শনিবার
এদিন সন্ধ্যা ৬টায় পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামবেন মেজবাহ আহমেদ।


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত