আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অলিম্পিকে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি

অলিম্পিকে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি

চলমান অলিম্পিকে এখনও পর্যন্ত একটি করে সোনা জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এই দুই দেশের সমর্থকদের সবচেয়ে বড় আশা-ভরসার জায়গা ফুটবল। ফুটবলে গ্রুপ পর্বের বাঁধা পেরোনোর আগেই রিও অলিম্পিকে বিবাদে জড়িয়ে পড়েছেন দুই দেশের সমর্থকরা।

রিও অলিম্পিকে সোনা জয়ের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপপর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে সোমবার এই দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা কোনো ফুটবল ম্যাচে নয়। টেনিস ম্যাচ কেন্দ্র করে গ্যালারিতে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিল ও আর্জেন্টিনার দুই সমর্থক।

সোমবার পুরুষ টেনিস এককের ম্যাচে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তো পর্তুগালের জোয়া সুসা মুখোমুখি হয়েছিলেন। ওই সময় গ্যালারিতে দুইজন সমর্থককে ধস্তাধস্তি করতে দেখা যায়। আশেপাশের দর্শকরাও তাদের এই কান্ড দেখে চিৎকার চেচামেচি শুরু করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিজ দেশের জার্সি পরিহিত আর্জেন্টিনার ওই সমর্থক জানান, স্থানীয় এক সমর্থক নাকি তার উপর চড়াও হয়েছেন।

নিজেদের সংস্কৃতিতে কিছুটা মিল থাকলেও ফুটবল চিরবৈরী দুটি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনাকে আর্জেন্টিনা বিশ্বসেরা ফুটবলর দাবি করলেও প্রতিবেশি দেশ ব্রাজিল দাবি করে থাকে পেলেকে। এই দুই দেশের মধ্যকার সুপার ক্ল্যাসিকো ম্যাচ বিশ্বের সব ফুটবলপ্রেমিদের কাছে বেশ উপভোগ্য।


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত