আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুস্তাফিজের সফল অস্ত্রোপচার

মুস্তাফিজের সফল অস্ত্রোপচার

মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার সফল হয়েছে। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবে শেষ করেছেন মুস্তাফিজের অস্ত্রোপচার।

বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। যদিও এ অস্ত্রোপচারের সময় দুইবার পরিবর্তন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১১টা এবং দুপুর ২টায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সকালে তার এমআরআই করানো হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর অস্ত্রোপচার শুরু করেন ওয়ালেস। অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় ৫০ মিনিট।


দুই ঘণ্টা নিবীড় পর্যবেক্ষণে রাখার পর মুস্তাফিজকে বেডে দেওয়া হবে। এরপর ছয় ঘণ্টার মতো হাসপাতালে থাকতে হবে এ পেসারকে। অস্ত্রোপচারের আগে ওয়ালেস জানিয়েছিলেন, কাঁধ ও বাহুর সংযোগস্থলের সামনে ও পেছনে দুটি ছিদ্র করে অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচারের আগে মুস্তাফিজকে সাহস জোগাতে তার সঙ্গে একান্তে কথা বলেন ওয়ালেস। এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে ওয়ালেস জানিয়েছেন, মুস্তাফিজ ১২ সপ্তাহের মধ্যে নেটে ফিরতে পারবেন।


মুস্তাফিজকে সাহস জোগাতে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির ফোনে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মুস্তাফিজকে সাহস জুগিয়েছেন। মানসিকভাবে শক্ত থাকতে বলেছেন। সকালে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত