আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ আর নেই

কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ আর নেই

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ আর নেই। হাসপাতালের একজন মূখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার(১১ আগস্ট) ‘লিটল মাস্টার’ খ্যাত এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানি অনলাইন পত্রিকা ডন।

৩ বছর ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন ৮১ বছর বয়সি হানিফ। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে রাখা হয়েছিল কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। কিন্তু এদিন বিকেলে হঠাৎ করে ৬ মিনিট পর্যন্ত কোনো হৃৎস্পন্দনও ছিল না তার। কিন্তু সে সময় ওই অবস্থা থেকে অলৌকিকভাবেই বেঁচে ফেরেন তিনি।

প্রসঙ্গত, হানিফ পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিং গড় ৪৩.৯৮। তিনি ১৯৫৭ -৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রানের অসাধারণ ইনিংস দিয়ে ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান সংস্থা আসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। এক শোক বার্তায় তিনি বলেছেন, ‘হানিফ মোহাম্মদের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এটা অত্যান্ত দুঃখজনক যে, তার মতো এমন একজন ক্রিকেটারকে আমরা হারিয়েছি। তার অভাব অপূরনীয়। তার ব্যাটিং অসাধারণ ছিল, যা এ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।’


 এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত