আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পর্দা নামলো রিও অলিম্পিকের, দেখা হবে টোকিওয়

পর্দা নামলো রিও অলিম্পিকের, দেখা হবে টোকিওয়

২০৭টি দেশ (একটি নিরপেক্ষ অলিম্পিক দলসহ)। প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট। বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায়ে ৭ বছরের টানা প্রস্তুতি। লাতিন আমেরিকার প্রথম অলিম্পিক গেমসের পর্দা উম্মোচন হয়েছিল ৫ আগস্ট, রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। ১৬ দিনের মহাযজ্ঞ শেষে, ২১ আগস্ট সেই একই স্টেডিয়ামে পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।

রিও ডি জেনিরোর মেয়র এডুয়ার্ডো পাযেসের হাত থেকে অলিম্পিকের পতাকাটি গ্রহণ করলেন জাপানের রাজধানী টোকির মেয়র ইওরিকো কোইকে। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখ, ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল তেমের এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিত ছিলেন এ সময়।

এডুয়ার্ডো পায়েসের হাত থেকে অলিম্পিকের পতাকাটি ইয়োরিকো কোইকের হাতে ওঠার পরই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে গেলো রিও অলিম্পিক গেমসের। রিও গেমস এখন অতীত। আগামী চার বছর অলিম্পিকের এই পতাকা বহন করবে টোকিও। কারণ, চার বছর পর ২০২০ সালে অলিম্পিকের ৩২তম আসর যে অনুষ্ঠিত হবে জাপানের রাজধানীতে!

ধারণা ছিল প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেটের আগমণ ঘটবে রিও ডি জেনিরোতে; কিন্তু শেষ পর্যন্ত তা বেড়ে যায় আরও এক হাজার। অথ্যায় প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিয়েছে রিও অলিম্পিকে। যা অলিম্পিক গেমসে রীতিমত রেকর্ড। সমাপনি দিবসেও বিশ্ব থেকে আগত অ্যাথলেটরা অংশ নিয়েছে রিও গেমসের সমাপনিতে। নিজ নিজ দেশের পতাকা প্রদর্শণ করে বিদায় নিলেন তারা।

এরপর অনুষ্ঠিত হলো সমাপনি অনুষ্ঠান। দুর্দান্ত, অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দিলো রিও। তবে, সমাপনি অনুষ্ঠানটা আয়োজক ব্রাজিলের জন্য আক্ষেপ হয়েই থাকবে। কারণ, সমাপনি অনুষ্ঠানটি বিঘ্নিত হয়েছে তুমুল বৃষ্টির কারণে। অনুষ্ঠান শুরুর আগে তো পুরো স্টেডিয়ামের অর্ধেক গ্যালারি ফাঁকা। বাধ্য হয়ে আয়োজকদের স্টেডিয়ামের বাইরেই টিকিট বিক্রি করতে হয়েছে। যে কারণে, শেষ পর্যন্ত ৭০ থেকে ৭৫ ভাগ দর্শকের উপস্থিতিতে শেষ করা হয় সমাপনি অনুষ্ঠান। বৃষ্টির কারণে দর্শকদের সঙ্গে অনেক অ্যাথলেটকেও ভিজতে হয়েছিল।

সমাপনি অনুষ্ঠানের অন্যতম আকর্ষনীয় দিক ছিলো জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের কম্পিউটারের ভিডিও গেমস চরিত্র সুপার মারিও রূপ ধারন করা। একটি সবুজ চত্ত্বরের ওপর দাঁড়িয়ে তিনি সেই ভিডিও গেমস চরিত্রটিকে ফুটিয়ে তোলেন। এছাড়া ব্রাজিলের সংস্কৃতি, লাতিন আমেরিকার সংস্কৃতি তুলে ধরা হয় সমাপনি অনুষ্ঠানে। পারফর্ম করেন ব্রাজিলের টপ মডেলরা। ছিলো ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যও।

সর্বশেষ টোকিও মেয়র ইউরিকো কোইকের হাতে তুলে দেয়া হয় অলিম্পিকের পতাকা। ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও, তাকে এদিনও দেখা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত