আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

প্রতিনিধিদলের সফরে সন্তুষ

অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার দেশটির ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি নিশ্চিত করেছে যে পরিকল্পনা অনুযায়ীই সব কিছু এগিয়ে যাবে।

আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। কিন্তু সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিদের সন্ত্রাসী হামলায় বদলে যায় প্রেক্ষাপট। তাই দেশের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে ঢাকায় আসে ইংল্যান্ডের প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন, প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড লিথারডেল এবং ইসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার।

তারা ভেন্যু পরিদর্শন শেষে দেশে ফিরে ইংল্যান্ডের ক্রিকেটারদের আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রতিশ্রুত নিরাপত্তা ব্যবস্থায় ইংল্যান্ডের বাংলাদেশে সফরে কোনো সমস্যা হবে না।

এর আগে, নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ ছাড়া এ বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।

উল্লেখ্য, সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী অনুষ্ঠিত হবে এ সিরিজের সবগুলো ম্যাচ।

শেয়ার করুন

পাঠকের মতামত