আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ওয়ানডেতে ৪৪৪ রান, ইংল্যান্ডের বিশ্বরেকর্ড!

ওয়ানডেতে ৪৪৪ রান, ইংল্যান্ডের বিশ্বরেকর্ড!

একটা গুঞ্জন বাতাসে ভাসছিল – আসন্ন বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে জায়গা নাও হতে পারে অ্যালেক্স হেলসের। এমন সময়ে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১২২ বল খেলে চার ছক্কা আর ২২ টি চারের সৌজন্যে তিনি করে বসলেন ১৭১ রান।

ইংলিশ ওপেনার সেই গুঞ্জনটাকে এমনভাবে বুড়ো আঙুল দেখাবেন সেটা অভাবনীয়ও ছিল। আর এর চেয়েও বড় অভাবনীয় কাজ করে বসেছে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে করেছে ৪৪৪ রান।

রীতিমত বিশ্বরেকর্ড! এর আগে, ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে নয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করেছিল ৪৪৩ রান।

ফলে বলে দেয়া যা, ১০ বছর আগের গড়া লঙ্কানদের বিশ্বরেকর্ড ভাঙলো ইংলিশরা। অ্যালেক্স হেলসের অনবদ্য সেঞ্চুরি ছাড়াও জশ বাটলার ৯০, জো রুট ৮৫ ও অধিনায়ক ইয়ন মরগ্যান ৫৭ রান করেন।

একটা রেকর্ড নিজের করে নিয়েছেন হেলসও। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এখন এই ডান হাতি ব্যাটসম্যানের। ১৯৯৩ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিন স্মিথ অপরাজিত ছিলেন ১৬৭ রানে। বুধবার ২৩ বছর পুরনো সেই রেকর্ড ভাঙলেন অ্যালেক্স হেলস।

শেয়ার করুন

পাঠকের মতামত