আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ফিরিয়ে নেওয়া হলো মেসির সেই হলুদ কার্ড

ফিরিয়ে নেওয়া হলো মেসির সেই হলুদ কার্ড

শুধু ভালো ফুটবলারই নন, তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডও ভীষণ ভালো। গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে যেমন হলুদ কার্ড দেখেছিলেন মাত্র দুটি। মেসির কার্ড দেখাটা তাই তাঁর ভক্তদের কাছে এক রকম অচেনা দৃশ্য। ভ্যালেন্সিয়া ম্যাচে মেসির হলুদ কার্ডটি তো আরও বড় বিস্ময় হয়ে এল। কারণ সেই ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারা প্লাস্টিকের বোতল মেসির মাথায় এসে আঘাত করেছিল। উল্টো সেই মেসিই খেলেন হলুদ কার্ড। আহতও হলেন, হলুদ কার্ডও দেখলেন—এ তো বড় অন্যায়!ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসির ক্রস থেকে গোলটা করেছিলেন সার্জিও বুসকেটস। এ কারণে মেসির ওপর ভ্যালেন্সিয়া-সমর্থকদের ক্ষোভ থাকতেই পারে। হয়তো এ কারণেই লক্ষ্যবস্তু হয়েছিলেন মেসি। ঝাল মেটাতেই তাঁর দিকে ছুড়ে মারা হয়েছিল বোতল। ব্যথায় মাথায় হাত বোলাচ্ছিলেন মেসি। কিন্তু রেফারি বিষয়টি অতটা লক্ষ করেননি। তিনি ভেবেছেন, ইচ্ছা করে সময় নষ্ট করছেন বার্সা তারকা। এ কারণে দেখিয়ে দিয়েছিলেন হলুদ কার্ড।এমনিতে একটা হলুদ কার্ড খুব বেশি কোনো ক্ষতির কারণ নয়। লিগের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলেই তবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। কিন্তু একে তো অন্যায্য হলুদ কার্ড, তার ওপর খেলোয়াড়টা মেসি। তাই কোনো ঝুঁকি নিতে চায়নি বার্সেলোনা। এই হলুদ কার্ডের বিরুদ্ধে আবেদন করা হয় ক্লাবের পক্ষ থেকে। প্রথম দফায় আবেদন প্রত্যাখ্যাত হলেও দ্বিতীয় দফায় বার্সার যুক্তি মেনেও নিয়েছেন লা লিগার ডিসিপ্লিনারি কমিটি। ফিরিয়ে নেওয়া হয়েছে মেসির সেই হলুদ কার্ডটি।এটি অবশ্য নিশ্চিত নয়, ওই বোতলটিই মেসিকে আঘাত করেছিল কি না। বোতলটি দৃশ্যমান হলেও অনুমান করা হচ্ছে, হয়তো দর্শকের ছুড়ে মারা কয়েনও মেসিকে আঘাত করে থাকতে পারে। ম্যাচ শেষে চিকিৎসকের শুশ্রূষাও নিতে হয়েছে মেসিকে। তবে আঘাতটি তেমন গুরুতর কিছু নয়। রয়টার্স।

শেয়ার করুন

পাঠকের মতামত