আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ৯ হাজার রান

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ৯ হাজার রান

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তামিম ইকবাল।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন দেশসেরা বাঁহাতি এই ওপেনার।

মাইলফলক ছুঁতে এদিন ১৫ রান প্রয়োজন ছিল তামিমের।

ওপেনিংয়ে নেমে ব্যক্তিগত দ্বিতীয় বলে রানের খাতা খোলার পর তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান তামিম। ১৫ রানে পৌঁছতেও বাউন্ডারি হাঁকান। দৌলত জাদরানের ওভারপিচ বলকে ফুলটস বানিয়ে লেগ সাইডে ফ্লিক করে বাউন্ডারি হাঁকান।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তামিম ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৯৮ বলের ইনিংসে চার ৯টি।

টেস্টে তামিম ইকবালের রান ৩১১৮। ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭৯৩। আর টি-টোয়েন্টিতে ড্যাশিং এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১১৫৪ রান।

তামিমের পর ৮৩২৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ৭২৭৩ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। এরপর আছেন মোহাম্মদ আশরাফুল (৬৬৫৫) ও হাবিবুল বাশার (৫১৯৪)।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত