আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

এবার মাশরাফিদের হুমকি দিলেন ইংল্যান্ড কোচ

এবার মাশরাফিদের হুমকি দিলেন ইংল্যান্ড কোচ

অঘোষিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের ম্যাচটি খেলতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। আর এ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলো ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে মাহমুদউল্লাহ-সাব্বিরের সঙ্গে বাটলারের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ম্যাচ শেষে হাত মেলাতে আসলে তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। এবার ইংল্যান্ড কোচ জানিয়ে দিলেন, `মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকলে তার দল আর ছেড়ে কথা বলবে না।`

এদিকে বাটলারের আউটকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর ইংলিশ অধিনায়ক বাটলারকে তিরস্কার জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে ইংলিশ কোচ বাটলারের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না।

`ম্যাচ রেফারির প্রতিবেদন তেমন একটা পড়ে দেখিনি। মাশরাফি-সাব্বিরকে জরিমানা আর জসকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমি মনে করি, জস তার নেতৃত্বকে কখনোই অপমানিত হতে দেবে না।`

শেষে একটু সতর্কবার্তাও শোনালেন নিজ শিষ্যদের প্রতি, `বাটলারের আবেগ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে প্রতিক্রিয়া  নিয়ে আরেকটু সতর্ক হতে হবে।`


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত