আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মেসির অপমান সহ্য করেনি রিয়াল

মেসির অপমান সহ্য করেনি রিয়াল

হতে পারেন তিনি প্রবল-প্রতিদ্বন্দ্বী, হতে পারেন তিনি মাঠের শত্রু। কিন্তু তাই বলে ব্যক্তির অপমান কোনোমতেই সু্স্থতার চর্চা নয়। মাঠে প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু প্রতিপক্ষকে সম্মান করাটাই তো খেলার সৌন্দর্য। রিয়াল মাদ্রিদ এ ব্যাপারগুলো কঠোরভাবেই মেনে চলে। আর সে কারণেই ‘চিরশত্রু’ লিওনেল মেসির অপমান সহ্য করেনি তারা।শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে গ্যালারির কিছু রিয়াল সমর্থক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে নিয়ে অবমাননাসূচক গান গেয়ে চলেছিলেন। পুরো বিষয়টিই ছিল রীতিমতো দৃষ্টিকটু ও অরুচিকর। বার্নাব্যুতে সেদিন সংগীতের মাধ্যমে মেসির অপমান এমন জায়গায় পৌঁছেছিল যে বিষয়টি কানে চলে যায় খোদ স্প্যানিশ লিগ কর্তৃপক্ষেরও (এলএফপি)। কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে, তার আগেই রিয়াল এ ঘটনার সঙ্গে জড়িত মোট ১৭ ‘নিবেদিত প্রাণ’ সমর্থককে খুঁজে বের করে। তাঁদের সবার হাতে ধরিয়ে দেওয়া হয় আজীবন নিষেধাজ্ঞার আদেশ। ঘরে-বাইরে রিয়াল মাদ্রিদের যেকোনো ম্যাচে এই ১৭ সমর্থক জীবনে আর কোনো দিন প্রবেশ করতে পারবেন না।মেসিকে নিয়ে তৈরি গানে ওই ১৭ সমর্থক যেসব কথাবার্তা ব্যবহার করেছেন, সেটা কেবল এলএফপির বাইলজের পরিপন্থীই নয়, স্পেনের আইন-কানুনেরও প্রতিকূলে। তাঁরা তাঁদের গানে মেসিকে ‘প্রতিবন্ধী’ আর বার্সেলোনাকে ‘ব্লাডি কাতালনিয়া’ ক্লাব হিসেবে উল্লেখ করেছিলেন।সম্প্রতি, এলএফপি বর্ণবাদ ও যেকোনো ধরনের অবমাননাসূচক স্লোগানের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যেকোনো ধরনের অভিযোগই তদন্ত করার নির্দেশনা জারি করা হয়েছে। কিছু দিন আগে দেপোর্তিভো লা করুনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে স্টেডিয়ামের বাইরে দর্শক দাঙ্গায় এক নিরীহ সমর্থক নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে এলএফপি। সূত্র: মেট্রো।

শেয়ার করুন

পাঠকের মতামত