আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

মিরপুরে বাংলাদেশ ও ইংল্যান্ডর মধ্যকার চলা দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনে এসে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার (৩০ অক্টোবর) দুইদিন হাতে রেখেই সফরকারী ইংল্যান্ডকে স্বাগতিকরা হারিয়েছে ১০৮ রানে। ইংলিশদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম কোন টেস্ট জয়। এর আগে মোট ৯ বার টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হলেও এতদিন তাদের বিপক্ষে জয় শূন্য ছিল বাংলাদেশ।

জয়ের জন্য এদিন ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অভিষেকের পর তৃতীয় বারের মত রেকর্ড ৫টি উইকেট তুলে নিয়েছেন মিরাজ। এছাড়া এক টেস্টেই তিনি তুলে নিয়েছেন ১২টি উইকেট। এই সুবাদে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সদ্য টেস্ট অভিষেকি মিরাজ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার (৩০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আগের দিনের (শনিবার) ৩ উইকেটে ১২৮ রানের লিড হাতে নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এদিন বাকি ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা যোগ করে ১৪৪ রান। ফলে এ ইনিংসে সব উইকেট হারিয়ে মুশফিকদের সংগ্রহ দাঁড়ায় ২৯৬ রান। আর আগের দিনের হাতে থাকা ১২৮ সাথে ১৪৪ যোগ হয়ে মুশফিকদের লিড দাঁড়ায় ২৭২ রানে। ফলে ইংলিশদের টার্গেট গিয়ে দাড়ায় ২৭৩ রানে।

এদিন ইনিংস শুরুর পর শতরানের জুটি গড়ে ক্রিজে গেড়ে বসেন দুই ইংলিশ ওপেনার অধিনায়ক অ্যালেস্টার কুক ও ওপেনার বেন ডাকেট। এরপর টি ব্রেক শেষে বল করতে এসে এই জুটি ভাঙেন ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর চমক সৃষ্টি করা স্পিনার মেহদি হাসান মিরাজ। বোল্ড করে সাজঘরে পাঠান টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করা ব্যাটসম্যান বেন ডাকেটকে। এরপরই ইংলিশ শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। এলবিডাব্লউ সাজঘরে পাঠান অনডাউনে নামা জো রুটকে। ফেরার আগে রুট করেন ১ রান। ৫ রান করা গ্যারি ব্যালান্সকে ক্যাচ আউট করে স্বাগতিকদের স্বপ্ন দেখান মিরাজ। এই ওভারের শেষ বলে মঈন আলীকে এলবিডাব্লউ করে নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন মিরাজ। এরপর মিরাজ আঘাত হানেন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুকের উপর। ৫৯ রান করা কুককে ক্যাচ আউট করে এ ইনিংসে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন মিরাজ। শর্ট লেগ থেকে ক্যাচটি ধরেন মমিনুল হক।

ইংলিশদের দলীয় ১৩৯ রানের সময় জনি বেয়ারস্টয়কে ক্যাচ আউট করে টেস্ট অভিষেকের পর তিন ইনিংসে ৫টি করে উইকেট তুলে নিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনার জন্ম দিয়েছেন মিরাজ। লেগস্লিপ থেকে বেয়াস্টয়র ক্যাচটি ধরেন শুভাগত হোম।

সাকিবের বলে পরপর বেন স্টোকস ও আদিল রশিদ আউট হওয়ার পর জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। এর পরই হ্যাটট্রিক করার সুযোগে থাকা জাফর আনসারিকে আউট করে হ্যাটট্রিক করতে ব্যর্থ হলেও পরের বলে তাকে সাজঘরে ঠিকই পাঠিয়ে দেন সাকিব। এরপর ইংলিশ কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে এদিনও নিজের ঝুলিতে ৬টি উইকেট পুরে নেন মিরাজ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকটে নিয়েছেন মিরাজ ও ৪টি উইকেট নিয়েছেনসাকিব আল হাসান।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত