আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন তিন ক্রিকেটার

সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন তিন ক্রিকেটার

গত কর বছরের (২০১৫-২০১৬) সর্বোচ্চ ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল।

‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন জাতীয় দলের এই তিন ক্রিকেটার। এদের মধ্যে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ঢাকা কর অঞ্চল ১ অফিসে কর প্রদান করেন।

ট্যাক্স কার্ড পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ঢাকা কর অঞ্চল-৭ এ কর প্রদান করে থাকেন।

এছাড়া খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ কর প্রদান করে ট্যাক্স কার্ড পাচ্ছেন ক্রিকেট দলের দলপতি মাশরাফি বিন মুর্তজা। ঢাকা কর অঞ্চল-১ এ তিনি কর প্রদান করে থাকেন বলে জানা গেছে।

ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, করদাতার সংখ্যা বাড়ানো এবং নাগরিক কর প্রদানে উৎসাহিত করতে সেরা করদাতা হিসেবে ব্যবসায়ীদের পাশাপাশি ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, তরুণ, খেলোয়াড়, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সাংবাদিক, নারী চাকরিজীবী, অভিনয় ও কণ্ঠশিল্পীসহ ১৮টি বিভাগে এই কর পুরস্কার প্রদান হবে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত