আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

নেপালকে ৯২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

নেপালকে ৯২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে জয়ের পর এবার নেপালকে আরও বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেপালকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সানজিদা ইসলাম আর নিগার সুলতানার অসাধারণ ব্যাটিং নৈপুন্যে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ফাহিমা খাতুনের বোলিং তোপে ১৭.৩ ওভারে ৪১ রানেই অলরাউট হয়ে যায় নেপালের মেয়েরা। ফাহিমা একাই নেন ৪ উইকেট। ২ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন সুরাইয়া আজমিম, রুমানা আহমেদ, জাহানারা আলম এবং পান্না ঘোষ।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিতা রানা মাগার সর্বোচ্চ ১৫ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। চারজনই গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৪১ রানে অলআউট নেপালের মেয়েরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সানজিদা ইসলাম আর নিগার সুলতানা গড়ে তোলেন ৭১ রানের জুটি। ৩৫ রান করেন সানজিদা এবং নিগার করেন ৩৯ রান। এরপর আয়েশা রহমান ৪ রান করে আউট হলেও শায়লা শারমিন ১৯ এবং রুমানা আহমেদ করেন অপরাজিত ১৭ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৩৩ রান।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত