আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে সেই পুরোনো ঝাঁজ

ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে সেই পুরোনো ঝাঁজ

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পুরোনো ঝাঁজটা টের পাওয়া গেল অ্যাডিলেড টেস্টে চতুর্থ দিনের বিকেলে। শচীন টেন্ডুলকার-গ্লেন ম্যাকগ্রা, হরভজন সিং-অ্যান্ড্রু সাইমন্ডসের ঐতিহাসিক ‘বাক্যবিনিময়ে’র ধারা দেখা গেল ডেভিড ওয়ার্নার-বরুণ অ্যারন, স্টিভেন স্মিথ-রোহিত শর্মার মধ্যেও! এর মধ্যেই ওয়ার্নার দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন আরেকটি দারুণ সেঞ্চুরি। চতুর্থ দিন শেষ স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৯০, এগিয়ে ৩৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৮ রানেই হারায় ক্রিস রজার্সকে। এরপর শেন ওয়াটসন-ওয়ার্নারের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০২ রান। ওয়াটসনকে বোল্ড করে এ জুটি ভাঙেন মোহাম্মদ সামি। এরপর স্মিথকে নিয়ে চতুর্থ উইকেটে ৪৫ রানের অারেকটি জুটি গড়েন ওয়ার্নার। ১০২ রানে কর্ন শর্মার বলে ওয়ার্নার ফিরলে মিচেল মার্শ-স্মিথের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৩৩ বলে ৫৩ রান। এ তিন জুটিই চতুর্থ দিনে বড় লিড দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান স্মিথ উইকেটে আছেন ৫২ রানে। দ্বিতীয় ইনিংসেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ওভারপ্রতি উঠেছে ৪.২০ রান। বিনা উইকেটে ৩২ রান তুলে লাঞ্চে গিয়েছিল অস্ট্রেলিয়া। এর পরের সেশনে উঠেছে ১ উইকেটে ১০৭ রান। আর শেষ সেশনে ৪ উইকেটে ১৫১।সেঞ্চুরির পর ওয়ার্নারের উল্লাস। ছবি: এএফপিচা-বিরতির আগমুহূর্তে এক চোট নাটকই হয়ে গেল! নাটকটা মঞ্চস্থ হয়েছিল বরুণ অ্যারনের করা ৩৪তম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারের বোল্ড হয়ে যাওয়ার পর। তখন অস্ট্রেলীয় ওপেনারের সংগ্রহ ৬৬ রান। গ্লাভস-হেলমেট খুলে হাঁটাও দিলেন সাজঘরের দিকে। ওয়ার্নারকে ‘ফিরিয়ে’ অ্যারন তো খুশিতে আটখানা। শুধু তা-ই নয়, বাঁহাতি ওপেনারের উদ্দেশে কিছু কথার তুবড়িও ছোটালেন ডানহাতি পেসার। এরপর টিভি রিপ্লেতে জানা গেল, অ্যারনের বলটি ছিল ‘নো’! ওয়ার্নারকে আবার ফিরিয়ে আনা হলো। ফিরেই অ্যারনের কথার ‘শোধ’ তুললেন! এরপর তপ্ত বাক্যবিনিময়ে একে একে যোগ দিলেন শেন ওয়াটসন, বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। অগত্যা পরিস্থিতি শান্ত করলেন আম্পায়ার ইয়ান গোল্ড। ওয়ার্নার একবার তো গজরাতে গজরাতে অ্যারনের উদ্দেশে বলেন, ‘কাম-অন! কাম-অন!’ কথার লড়াই আরেক দফা জমে উঠল রোহিত শর্মার করা ৫৩তম ওভারে। স্টিভেন স্মিথের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করলেন রোহিত। আম্পায়ার নাকচ করে দিতেই স্মিথ হেসে উঠলেন। রোহিত বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে বললেন, ‘হোয়াট? হোয়াট?’ বিষয়টি নিয়ে কোহলি এসে কথা বললেন আম্পায়ারের সঙ্গে। এমন কয়েক দফা বাক্যবিনিমিয় আর ৪৬.১ ওভারে মোহাম্মদ সামির ওভারে গালিতে দাঁড়ানো মুরালি বিজয়ের দারুণ ক্যাচ হাতছাড়ার সুযোগে ওয়ার্নার তুলে নিলেন ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি স্বভাবসুলভ চপলতায় উপভোগ করলেও প্রয়াত সতীর্থ ফিল হিউজকে মনে করে আবারও কাঁদলেন বাঁহাতি ​এই ওপেনার। ২০১১ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ২০১৩ পর্যন্ত ওয়ার্নারের সেঞ্চুরি ছিল পাঁচটি। এ বছরেই করলেন ছয়টি! ওয়ার্নারের সর্বশেষ ১১টি ইনিংস—১১৫, ৭০, ৬৬, ১৩৫, ১৪৫, ১৩৩, ২৯, ১৯, ৫৮, ১৪৫ ও ১০২। ফর্মের তুঙ্গে থাকা ওয়ার্নার এ বছরে ৭ ম্যাচে পঞ্চম টেস্ট ব্যাটসম্যান হিসেবে করেছেন এক হাজার রান। ২০১২ সালে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের পর এই প্রথম কোনো ওপেনার এক পঞ্জিকাবর্ষে করলেন এক হাজার রান। অস্ট্রেলীয় ওপেনার হিসেবে এক বছরে সর্বশেষ এক হাজার রান করেছিলেন সাইমন ক্যাটিচ।এর আগে আগের দিনের ৫ উইকেটে ৩৬৯ রানে খেলতে নেমে আজ অবশিষ্ট ৫ উইকেটে ৭৫ রান যোগ করে প্রথম ইনিংসে ৪৪৪ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন নেন সর্বোচ্চ ৫ উইকেট।সূত্র: ক্রিকইনফো, এএফপি ও স্টার স্পোর্টস ১ ।

শেয়ার করুন

পাঠকের মতামত