আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতে নিলেন রোনালদো

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতে নিলেন রোনালদো

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো আবারো ইউরোপের সেরা খেলোয়াড়ের মুকুট নিজের করে নিলেন। তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে চতুর্থ বারের মত সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন।

অবশ্য গত বছরই ৫ম বারের মত ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনার লিওনেল মেসি। খবর বিবিসি

ভোটাভুটিতে তৃতীয় স্থান অর্জন করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজম্যান।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ী রোনালদোর নাম ঘোষণা করে ফ্রান্স ফুটবল সাময়িকী।

রোনালদোর ঝুলিতে এখন রয়েছে ২০০৮, ২০১৩, ২০১৪ এবং চলতি বছরের ব্যালন ডি’অর।

এই মৌসুমে এখন পর্যন্ত দল ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। গত মৌসুমে তার গোল সংখ্যা ৫৪টি।

পুরস্কার জিতে রোনাল্ডো বলেন, ‘আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে চার চারবার সোনার বল জিতবো। আমি তৃপ্ত। আমি দারুণ গর্বিত এবং খুশি। আমার সকল সতীর্থ, জাতীয় দল, রিয়াল মাদ্রিদ এবং সকল মানুষকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে এই খেতাব জিততে সাহায্য করেছেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত