আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে আজ বুধবার সিডনি সিক্সার্সের মুখোমুখি হন মাশরাফি-মুশফিকরা। এই ম্যাচে মুশফিক-মাহমুদউল্লাহ নৈপুণ্যে অস্ট্রেলিয়ান ক্লাবটিকে ৭ উইকেটে পরাজিত করেছেন টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তোলে সিডনি সিক্সার্স। জয়ের জন্য মাশরাফিদের লক্ষ্য ছিল ১৭০ রান! তবে এ রান তাদের করতে হয়নি। বৃষ্টি বাধায় ম্যাচের ওভার কর্তন করা হয়। জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য ছিল ৮ ওভারে ৮৪ রান। জবাবে তিন উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফি বাহিনী।

৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শুভসূচনা এনে দেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। সিক্সার্সের পক্ষে বোলিংয়ে আসা ইয়ান বোথামের করা প্রথম ওভারেই ১৭ রান দলের স্কোরশিটে যোগ করেন তারা।

বিসিবি একাদশের দলীয় সংগ্রহ যখন ২৯, তখন সবার আগে সাজঘরে ফেরেন ইমরুল। ১২ রান আসে ইমরুলের ব্যাট থেকে। তিনে ব্যাট করতে নেমে সাব্বির রহমান এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলীয় ৩৬ রানের মাথায় সাব্বির প্যাভিলিয়নের পথ ধরেন, করতে পারেন মোটে ১ রান। আর ব্যক্তিগত ২০ রানের মাথায় আউট হন সৌম্য সরকার।

সৌম্যর বিদায়ের সময় বাংলাদেশের স্কোরলাইন ৪৩/৩। জয়ের জন্য টাইগারদের দরকার ২৪ বলে ৪১ রান। এরপর ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেই তাণ্ডব চালান। তাকে যোগ্য সঙ্গ দেন একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া মুশফিকুর রহীম।

মাহমুদউল্লাহ-মুশফিকের মধ্যকার জুটিতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ২৮ ও মুশফিক ১৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রয় ও হিউজ শুরু থেকেই টাইগার বোলারদের ঝড় তোলেন। পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেন ৬৪ রান। ব্যক্তিগত ৪৭ রান করে সাজঘরে ফেরেন হিউজ। এরপর ৬ রান করে তাইজুলের বলে আউট হন হাডিন।

এরপর শুরু থেকে ঝড় তোলা রয় ৪২ রান করে তাসকিনের বলে সাজঘরে ফিরে যান। দ্রুত বিলিংস ও অধিনায়ক বোথা সাজঘরে ফিরলে কিছুটা চাপে পরে সিডনি। শেষ দিকে জর্ডান সিল্ক ৩৫ রান করলে ১৬৯ রানের সংগ্রহ পায় সিডনি সিক্সার্স।

বাংলাদেশের পক্ষে সেরা বোলার সৌম্য সরকার। তিনটি উইকেট লাভ করেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাউজুল ইসলাম। একটি করে উইকেট দখলে নেন মাশরাফি ও মেহেদী হাসান মিরাজ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত