আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

জয় দিয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

জয় দিয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্তদের বিদায়ের পরে নতুন করে সাজানো হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নব্য এই দলটা এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেললো এশিয়া কাপে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা মুখোমুখি আফগানিস্তানের।

জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার মাতারার উয়ানওয়াত্তে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল। এই জয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের টিকিট পাওয়ার কাজটা অনেক সহজ হলো সাইফ হাসান বাহিনীর।

এ নিয়ে যুব ওয়ানডেতে দুইবার আফগানিস্তানের বিপক্ষে খেলে দুটোতেই জিতলো বাংলাদেশ। আগেরবার আফগানদের ১০ উইকেটে বিধ্বস্ত করেছিলেন জুনিয়র টাইগাররা।

মাতারায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। প্রথমে তিনি আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে আফগানরা। জবাবে ৪৩.১ ওভারেই (৪১ বল হাতে রেখে) ৬ উইকেট খুইয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক সাইফ হাসান। দলকে সামনে থেকেই নেতৃত্ব দেয়া সাইফের ১২৯ বলের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ১০টি চারে। রায়ান রহমান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। ১৯ রান আসে বিপিএলে আলো ছড়ানো আফিফ হোসেনের ব্যাট থেকে। উইকেটরক্ষক মহিদুল ইসলাম নামের পাশে যোগ করেন ১২ রান।

এর আগে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন নিসার ওহদাদ। অধিনায়ক নাভিন-উল-হক করেন ২৭ রান। পারভেজের ব্যাট থেকে আসে ১৬ রান। ওপেনার নাভিদ ওবায়েদ করেন ১৪ রান।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত