আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বিয়ের দিন ঠিক করলেন মেসি!

বিয়ের দিন ঠিক করলেন মেসি!

শৈশবকাল থেকেই দু’জনের পরিচয়। এরপর কিছুটা সময়ের দূরত্ব। তারপর হয় মন দেওয়া-নেওয়া। কথা হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার প্রেমিকা আন্তোনোল্লা রোকুজ্জোকে নিয়ে। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল তারা দু’জন বিয়ে করতে চলেছেন। এবার জানা গেল দিন তারিখও নাকি ধার্য করে ফেলেছেন মেসি! নিজের আগামী জন্মদিনেই নাকি এক হতে যাচ্ছেন এ দুজন।

বেশ কিছুদিন ধরেই মেসির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তা নিশ্চিত ছিল না। এবার মেসির পরিবারেরই নিকট একজন নিশ্চিত করলেন বিয়ের খবরটি। শুধু তাই নয়, তারিখও নাকি ঠিক করে ফেলা হয়েছে এরই মধ্যে। আগামী বছর মেসির জন্মদিন ২৪ জুনেই বিয়ে করবেন দুজন। এমনটাই শোনা যাচ্ছে।

বিয়ের জন্য অবশ্য বিশেষ কোনো স্থান ভাড়া করেননি মেসি। ঠিক করেছেন যেখানে রোকুজ্জোর সঙ্গে প্রথম তার দেখা হয়েছিল সেখানেই বিয়ে করবেন দুজনে।

আর্জেন্টিনার রোজারিওতে ছোটবেলাতেই রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির। তবে ১৩ বছর বয়সে মেসি বার্সেলোনায় পাড়ি জমান। ফলে তাদের মধ্যে কিছুটা দূরত্ব চলে আসে। এরপর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনে সম্পর্কে জড়ান।

আর ২০১০ সালে মেসির সঙ্গে একই ছাদের নিচে থাকতে বার্সেলোনায় চলে আসেন রোকুজ্জো। তারপর থেকে তারা এক সঙ্গেই আছেন। তাদের দুটি ছেলে সন্তানও রয়েছে। বড় ছেলে থিয়াগোর বয়স ৪ আর ছোট ছেলে মাতেওর বয়স এক বছর। তারা এক সঙ্গে বেশ ভালোই আছেন। আর এ সম্পর্ককেই পূর্ণতা দিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেসি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত