আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজ

এমন বিরল সম্মান এর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার পাননি। এমনকি মনোনীত তালিকাতেও আসেননি। এবারই প্রথম শুধু মনোনীত তালিকায় নয়, পুরস্কারটা রীতিমত ছিনিয়েই এনেছেন বাংলাদেশের বিস্ময় বালক কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি এই পেসার। ২০১৫ সালে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা একাদশে ছিলেন তিনি।

আইসিসি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্ষসেরা নির্বাচনের জন্য যে সময়টা ধরা হয়, এর মধ্যে মোস্তাফিজ খেলেছেন তিনটি ওয়ানডে। এই তিন ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট। এবং এর মধ্যে খেলেছেন ১০টি টি-টোয়েন্টি। যার মধ্যে ১৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্সকে ধরা হয়েছে বর্ষসেরা পুরস্কারের জন্য।

এমন অসাধারণ একটি পুরস্কার জয়ের পর মোস্তাফিজ আইসিসি-ক্রিকেট ডটকমকে বলেন, ‘ক্যারিয়ারে সম্ভবত এখনও পর্যন্ত এটাই আমার সেরা প্রাপ্তি। এই পুরস্কার আমাকে আরও শক্তি ও সাহস যোগাবে। অবশ্যই এ পুরস্কার জয়ের কারণে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশেষ করে বাংলাদেশের হয়ে এই প্রথম পুরস্কারটি জয়ের কারণে আমি সত্যিই আনন্দিত।’

আন্তর্জাতিক ক্রিকেট খেলা একটি স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পর তার স্বীকৃতি মোস্তাফিজকে করেছে আরও বেশি আনন্দিত। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারাটা সব সময়ই আকাঙ্খিত এবং আনন্দের। আমার জন্য এই স্বপ্ন সত্যি হয়ে এসেছে। আমি এ জন্য যারা আমাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন, সেই সমর্থক, বন্ধু এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। আশা করছি, ভবিষ্যতে আমি আরও বেশি আনন্দের উপলক্ষ্য বয়ে নিয়ে আসতে পারবো তাদের জন্য।’

উল্লেখ্য, আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শুধু তাই নয়, আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছেন তিনি। আইসিসি ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং আইসিসি টি-টোয়েন্টি পারফরমার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। এছাড়া সহযোগি দেশগুলোর মধ্যে আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত