আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

মোস্তাফিজকে আইসিসির বর্ষসেরা মানতে নারাজ ভারতীয় মিডিয়া!

মোস্তাফিজকে আইসিসির বর্ষসেরা মানতে নারাজ ভারতীয় মিডিয়া!

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৬ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কোন ক্রিকেটার হিসেবে এই প্রথম আইসিসির বর্ষসেরা তালিকায় স্থান পেয়েছেন জাতীয় দলের তরুণ এই ক্রিকেটার। তবে আইসিসি’র এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় গণমাধ্যম।

আইসিসির এ সিদ্ধান্ত মেনে নিতে পারছে না ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের একটি ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টসকিডা তো এক প্রতিবেদনে মোস্তাফিজকে সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য অযোগ্য দাবী করেই ফেলেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘মোস্তাফিজ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে অভিষেকেই ৫ উইকেট নিয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে। মূলত এরপর থেকেই সে বাংলাদেশ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আইসিসির ২০১৬ এর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ার মতো তার কোনো পারফর্ম ছিল না। পুরস্কার পাওয়ার মতো পর্যাপ্ত ম্যাচও তিনি খেলেননি। ১৩ ম্যাচে (৩ ওয়ানডে, ১০ টি২০) মোট ২৭টি (ওয়ানডেতে ৮, টি২০-তে ১৯) উইকেট অর্জন করেছে। যেখানে বোলিং গড় ১১.৭৪।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘মোস্তাফিজের সময়েই আরও কিছু ক্রিকেটার অসাধারণ খেলেছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস জাতীয় দলের মেরুদন্ড হয়ে খেলেছেন। তিন ফরমেটেই তার পারফর্ম চোখে পড়ার মতো ছিল। একই সময়ে ভারতের লোকেশ রাহুল ভালো ব্যাটিং করেছেন। তিন ফরমেটের ক্রিকেটে তার ব্যাটিং গড় ছিল ১০০’র উপর। ভারতের জাসপ্রিত বুমরাহ টি২০-তে ২০১৬ সালের সর্বোচ্চ উইকেট শিকারি আন্তর্জাতিক ক্রিকেটে এসে সে প্রথম বছরেই ২৪ ম্যাচে তুলে নিয়েছে ৩৭ উইকেট।

প্রতিবেদনের শেষে আরও বলা হয়, ‘এরপরও যদি আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার যোগ্যতা কেউ রাখে তাহলে সে হবে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। মোস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। উইকেট শিকারের দিক দিয়ে রাবাদা ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের পরে অবস্থান করছে। ক্রিকেটের তিন ফরমেটে সে ৩২ ম্যাচে তুলে নিয়েছে ৬৭টি উইকেট।’

আইসিসির বর্ষসেরা নির্ধারণে ভোটের সময়সীমা ধরা হয় গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর অবধি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির একক কোনো বার্ষিক পুরস্কার জিতলেন মোস্তাফিজ। এ সময়ের মধ্যে তিনি তিনটি ওয়ানডে ম্যাচে ৮টি উইকেট শিকার করেন। আর টি২০’র ১০ ম্যাচে তুলে নেন ১৯টি উইকেট। যা বর্ষসেরা হওয়ার জন্য ভারতীয় মিডিয়ার কাছে যথেষ্ট মনে হয়নি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত