আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মুশফিকে বাংলাদেশের রেকর্ডময় দিন

নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মুশফিকে বাংলাদেশের রেকর্ডময় দিন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৪২ রান। এ বিশাল সংগ্রহের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের অভিজ্ঞ দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব নিজের ক্যারিয়ারের প্রথম ডবল সেঞ্চুরির দেখা পেয়েছেন আর মুশফিক করেছেন সেঞ্চুরি।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার (১৩ জানুয়ারি) ১৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এদিন রেকর্ড জুটি গড়েছেন সাকিব (২১৭) ও মুশফিকুর রহিম (১৫৯)। তাদের জুটি থেকে আসে ৩৫৯ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৬১ রানের জুটির রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০৮ সালে ডানেডিনে ওপেনিং জুটটিতে এই রান তুলেছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। ওয়েলিংটনে টেস্টের দ্বিতীয় দিনে সেটাই ছাপিয়ে গেলেন মুশফিক-সাকিব। সব মিলিয়ে টেস্টে যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশেরই চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়ে ফিরেছেন সাকিব। নিল ওয়াগনারের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি। দলীয় স্কোর তখন ৫৩৬/৬।

২৭৬ বলে ২১৭ রান করতে ৩১টি চার মেরেছেন সাকিব। এই ইনিংসেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। দেশ সেরা এই অলরাউন্ডারের আউটের পর ছুটে এসে তার সঙ্গে হাত মেলান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

এর আগে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাউন্ডারি মেরে সাকিব নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার সাকিব এ অনন্য রেকর্ড গড়েন। সাকিব ১৯৯ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের ওভারে চতুর্থ বলে বাউন্ডারি মেরে স্পর্শ করেন ডবল সেঞ্চুরি।

এটি সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগের সর্বোচ্চ স্কোর ছিল ১৪৪ রান। এর আগে বাংলাদেশের আর দুই ব্যাটসম্যানের এ কৃতিত্ব রয়েছে। তারা হলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিশতক হাঁকিয়েছেন সাকিব।

এদিন সাকিব দ্বিশতক পেলেও মুশফিক দেড় শ’ রানেই ফিরে গিয়েছেন সাজঘরে। মুশফিক ২৩টি চার ও ১টি ছয়ে ২৬০ বলে ১৫৯ রান করে ফিরেছেন সাজঘরে।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সকালে ৩ উইকেটে ১৫৪ রানে শুরু করেছিল বাংলাদেশ। দুই অপরাজিতের একজন মুমিনুল (৬৪) আগের দিনের সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন। টিম সাউদির বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন তিনি।

কিউইদের হয়ে নিল ওয়াগনার ৩টি এবং ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি দুটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১ম ইনিংস : ৫৪২/৭ (তামিম ৫৬, মুমিনুল ৬৪, সাকিব ২১৭, মুশফিক ১৫৯; ওয়াগনার ১২৪/৩, বোল্ট ১২১/২, সাউদি ১৪৪/২)


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত