আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

‘বান্ধবী’র মামলায় ক্রিকেটার আরাফাত সানী আটক, এক দিনের রিমান্ড

‘বান্ধবী’র মামলায় ক্রিকেটার আরাফাত সানী আটক, এক দিনের রিমান্ড

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালত রিমান্ডের আদেশ দেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিমান্ড শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরাফাত সানীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া।

আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি আরাফাত সানীর সঙ্গে বাদী নাসরিন সুলতানার প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে ঘনিষ্ঠতা হয়। তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে করেন। বাদী বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তুলে নেওয়ার জন্য আরাফাত সানীকে বলেন। কিন্তু আসামি তার কথায় কর্ণপাত না করে ভয়ভীতি দেখান। গত বছর ১২ জুন রাতে নাসরিন সুলতানার নাম এবং মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে বাদীর আসল আইডিতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠান আরাফাত সানী। বাদীকে নানা হুমকি দিতে থাকেন আরাফাত সানী। গত ২৫ নভেম্বর রাতে আরাফাত সানী নাসরিন সুলতানার নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বলেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিকে ৫ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন। এজন্য তার রিমান্ড মঞ্জুর করা হোক।

আসামির পক্ষে তার আইনজীবী এম জুয়েল রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। তিনি বলেন, আরাফাত সানী আমাদের গর্ব। সামনে তার জাতীয় পর্যায়ে খেলা আছে। তার খ্যাতিতে কেউ ঈর্ষান্বিত হয়ে এ মামলা করেছে। এ মামলায় রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল বলেন, আসামিকে রিমান্ডে নিলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। এজন্য তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আরাফাত সানীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রোববার সকালে আমিনবাজারের বাসা থেকে আরাফাত সানীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় আরাফাত সানীকে গ্রেপ্তার করা হয়।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত