আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সাকিবের পঞ্চম টেস্ট সেঞ্চুরি, লিডে বাংলাদেশ

সাকিবের পঞ্চম টেস্ট সেঞ্চুরি, লিডে বাংলাদেশ

গল টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশের বিশ্বমানের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই ক্ষেত্রেই ছিলেন অনুজ্জ্বল। তবে বাংলাদেশের শততম টেস্টে স্বরূপে ধরা দিয়েছেন তিনি। দেখা পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির। তার এই ১১৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লিড নিতে পেরেছে।

গল টেস্টে নিষ্প্রভ থাকার পর পি সারা ওভালে নিজেকে যেন খুঁজে পেয়েছেন সাকিব। তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি। পরে এই ইনিংসেকই লম্বা করে তিনি দেখা পেয়েছেন সেঞ্চুরির। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। তবে সেঞ্চুরির পর আর মাত্র ১৬ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন এ অলরাউন্ডার। ১০টি চারের মারে ১১৬ রান করে আউট হয়েছেন তিনি। এর আগে বল হাতেও তুলে নিয়েছেন ২টি উইকেট।

এদিনে ম্যাচে সাকিবের ভাগ্য সহায়ই হয়েছে বলতে হবে। কেননা বেশ কয়েকটি সুযোগই দিয়েছিলেন প্রতিপক্ষকে। এর মধ্যে দুটি ছিল সহজ সুযোগ। দ্বিতীয় দিন তাকে জীবন দেন থারাঙ্গা আর তৃতীয় দিনে অধিনায়ক রঙ্গনা হেরাথ। শুধু ক্যাচই নয় দুইবার রান আউট হতে হতেও বেঁচে গেছেন তিনি।

ওয়ানডে স্টাইলে ব্যাটিং সূচনা করেছিলেন গতকালই। তবে এদিন নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করেন তিনি। তারপরও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলতে বল খরচ করেছেন ১৫৯টি।

এর আগে বুধবার (১৫ মার্চ) কলম্বোর পি সারা ওভালে টসে জিতে প্রথমদিন ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনের মতো ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। হাতে থাকা ৩ উইকেটে এদিন যোগ করে আরও ১০০ রান। শেষপর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান। দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতেই (১৩৮) সফরকারীদের বিপক্ষে এই সংগ্রহ দাঁড় করায় তারা।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত