আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

চার ম্যাচ নিষিদ্ধ মেসি

চার ম্যাচ নিষিদ্ধ মেসি

আজই বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। এর মধ্যেই আর্জেন্টিনাকে শুনতে হলো বড় এক দুঃসংবাদ। চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি!

বিশ্বকাপ বাছাইপর্বে মোট চারটি ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার (২৮ মার্চ) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেসিকে এই শাস্তির কথা জানিয়েছে ফিফা।

অভিযোগ উঠেছে, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভাকে উদ্দেশ্য করে গালি দিয়েছিলেন মেসি। সে কারণেই মেসির এই শাস্তি।

আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ নিশ্চিতভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা এ রকম নিশ্চিত। আর আপিল খারিজ হয়ে গেলে আগামী ৩ ম্যাচে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষেও খেলতে পারবেন না মেসি।

আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মেসি। এরপর পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ড দেখেননি তিনি। তাই এটাই তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় শাস্তি।

সহকারী রেফারিকে মেসির গালি দেয়ার কথা বলা হলেও চিলি ম্যাচের পর প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনে অবশ্য কোথাও মেসি গালি দিয়েছেন এমন কিছু লেখা ছিল না। তবে একটি ভিডিওতে নাকি ধরা পড়েছে, মেসি সহকারী রেফারিকে কুৎসিত ভাষায় গালি দিয়েছেন।

এ ব্যাপারে প্রধান রেফারি রিচ্চি বলেন, লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আমার ব্যাপারে কোনো আক্রমণাত্মক কিছু আমি শুনিনি। যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই খেলাটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম।

রেফারি না জানলেও ভিডিওটিতে শাস্তিযোগ্য কিছু দেখেই এই ব্যবস্থা নিয়েছে ফিফা।

এতে অবশ্য ভালোই বিপদে পড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থান খুব একটা ভালো না। তাদের ম্যাচ বাকি আছে আরো ৫টি। এর মধ্যে চার ম্যাচেই খেলতে পারবেন না মেসি। ফিরবেন ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে।

বর্তমানে পয়েন্ট টেবিলের তিনে আছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। তালিকার দুইয়ে থাকা উরুগুয়ে ও ছয়ে থাকা চিলির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩। তার ওপর আর্জেন্টিনার আজকের ম্যাচটা হবে বলিভিয়ায়, যেখানে আর্জেন্টিনার ৬-১ গোলে হেরে আসার স্মৃতিও খুব বেশি পুরোনো নয়।

আর্জেন্টাইন ফুটবলকে ভাবাবে আরেকটি পরিসংখ্যানও। মেসি খেলেননি, এমন সাত ম্যাচে আর্জেন্টিনা এবার পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ১৫! মেসিকে ছাড়া কি বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে পেরোতে পারবে আর্জেন্টিনা? নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত