আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশ দলের ক্রিকেটারদের কার কত বেতন?

বাংলাদেশ দলের ক্রিকেটারদের কার কত বেতন?

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটি চুক্তি প্রতি মৌসুমে হয়। এবার চুক্তির আগে মুশফিক-সাকিবদের চাওয়া ছিল যাতে বেতন বাড়ানো হয়। তাদের সেই চাওয়ার প্রতি সম্মান দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা আগে যা বেতন পেত তার দেড়গুণ বৃদ্ধি করা হয়েছে নতুন চুক্তিতে। শুধু বেতন নয়, ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়িয়েছে বোর্ড। ক্রিকেটারদের নতুন বেতনকাঠামো চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

আজ মঙ্গলবার এক ই-মেইল বার্তায় ক্রিকেটারদের বেতনের কাঠামোর তালিকা পাঠিয়েছে বিসিবি। তাদের সেই তালিকা অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক মুশফিক, সাকিব, মাশরাফি ও তামিমদের কার কত বেতন।



চুক্তি অনুযায়ী ‘এ+’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৪ লাখ, ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরি ২ লাখ, ‘সি’ ক্যাটাগরি দেড় লাখ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ১ লাখ টাকা করে প্রতি মাসে বেতন পাবেন।

সে অনুযায়ী ‘এ+’ ক্যাটাগরির মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশারফি বিন মুর্তজা ও তামিম ইকবাল ৪ লাখ টাকা করে বেতন পাবেন। তার সঙ্গে তিন সংস্করণের তিন অধিনায়ক মুশফিক, সাকিব ও মাশরাফি ২০ হাজার টাকা করে ইনসেনটিভ পাবেন। টেস্টের সহ-অধিনায়ক তামিম ইনসেনটিভ পাবেন ১০ হাজার টাকা। সেক্ষেত্রে মুশফিক, সাকিব ও মাশরাফির মাসিক বেতন হয়েছে মাসে ৪ লাখ ২০ হাজার টাকা। আর তামিমের ৪ লাখ ১০ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন ৩ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার প্রত্যেকে পাবেন ২ লাখ টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে থাকা রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকতরা পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা করে। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজরা প্রত্যেকে পাবেন মাসিক ১ লাখ টাকা করে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত