আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অর্জন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অর্জন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০০৯ ও ২০১৩ আসরে যোগ্যতা না থাকায় খেলতে পারেনি বাংলাদেশ। তবে দিন পাল্টেছে, গত দু’বছর দুর্দান্ত পারফরম্যান্স করেই এবার ২০১৭ আসরে জায়গা করে নিয়েছে টাইগাররা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ শীর্ষ ছয় ওয়ানডে দল হিসেবে খেলবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ। যাকে গ্রুপ অব ডেথ বললেও ভুল বলা হবে না। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দল। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস ভুলে এবার টাইগারদের প্রথম লক্ষ্য সেমি-ফাইনাল নিশ্চিত করা।

আজ বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের। এরপর ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। লাল-সবুজের জার্সিধারীদের তৃতীয় ম্যাচ আগামী ৯ জুন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে টাইগাররা খেলেছে ৮টি ম্যাচ। যার সাতটিতেই হেরেছে। একমাত্র জয়টি ২০০৬ সালে ভারতের মটিতে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ আর দলের ক্রিকেটারদের অর্জনগুলো দেখে নেওয়া যাক।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশ:
* ২০০০-প্রি কোয়ার্টার ফাইনাল
* ২০০২-গ্রুপ পর্ব
* ২০০৪-গ্রুপ পর্ব
* ২০০৬-বাছাই পর্ব

সর্বোচ্চ রান ও সেঞ্চুরি: শাহরিয়ার নাফিস, ৩ ম্যাচে করেছেন ১৬৬ রান। টাইগারদের একমাত্র সেঞ্চুরিটির মালিকও নাফিস। জিম্বাবুয়ের বিপক্ষে জেতা ম্যাচে জয়পুরে তিনি খেলেছিলেন অপরাজিত ১২৩ রানের দারুণ এক ইনিংস।

দলীয় সর্বোচ্চ: ২০০৬ সালে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল ২৬৫ রান।

দলীয় সর্বনিম্ন: ২০০২ সালে কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ রফিক। ৬৬ ওভার বল করে নিয়েছেন ৬টি উইকেট।

সেরা বোলিং: সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ১৮ রানের বিনিময়ে সাকিব নেন তিনটি উইকেট।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত