আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা!

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা!

ভারত-পাকিস্তান ম্যাচের ফাইল ছবি।

 ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজে পথচারীদের মধ্যে গাড়ি চালিয়ে হামলা করা হয়। ছয়জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহতে হয়েছে বলে জানা গেছে। এই হামলার পর পুরো ইংল্যান্ড জুড়েই নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচেও নাশকতার আশঙ্কা রয়েছে।


লন্ডন থেকে দু’ ঘণ্টার দূরত্বে এজবাস্টন। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে তার আগেই রাজধানী লন্ডনের বুকে এমন জঙ্গী হামলায় হাই প্রোফাইল ম্যাচের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন। ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আশংকার কথা জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর। সেই সঙ্গে এও আশ্বস্ত করেছে যে, নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে ভারত-পাকিস্তান।


এর আগে গত মাসের ২৩ তারিখ ম্যানচেস্টারে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। কনসার্ট চলাকালীন সেখানে বোমা হামলা হয়। প্রাথমিকভাবে ইংল্যান্ডের পুলিশ এটাকে আত্মঘাতী হামলা বলে জানায়। ওই বোমা হামলায় ২২ জন প্রাণ হারান। আহত হন অর্ধ শতাধিক। এরপরই ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)


পরবর্তীতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও দর্শকদের নিরাপত্তার সর্বোচ্চ আশ্বাস দেয় ইংল্যান্ড সরকার ও আইসিসি। এরই মাঝে আবারও এমন হামলা। স্বভাবতই দু’দলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ব্রিটিশ গোয়েন্দা দফতর জানিয়েছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এজবাস্টনকে।


সূত্র: এনডিটিভি

 

শেয়ার করুন

পাঠকের মতামত