আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে মিরাজকে চান আগারকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে মিরাজকে চান আগারকার

মেহেদি হাসান মিরাজ। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে পাঁচ জুন সোমবার দ্য ওভালে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুদলই চাইছে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে। দুদলই আভাস দিয়েছে দলে পরিবর্তনের ব্যাপারে। ইএসপিএন ক্রিকইনফো’র ক্রিকেট বিশেষজ্ঞ অজিত আগারকর ম্যাচের আগে এক প্রিভিউতে বলেছেন আজকের উইকেট দেখে তিনি ভাবছেন বাংলাদেশ দলে মেহেদি হাসান মিরাজকে নিলে ভালো ফল পাবে মাশরাফি বিন মুর্তজারা।


ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আট জন ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে আগারকার চান অস্ট্রেলিয়ার বিপক্ষে একজন ব্যাটসম্যান কম নিয়ে মিরাজের মতো একজন অলরাউন্ডার নিয়ে খেলুক দলটি। এই প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাদের কম্বিনেশন নতুন করে সাজানো উচিত। দলে একজন বাড়তি বোলার যোগ করা উচিত।’


ব্যাটিং নয় বাংলাদেশের ভাবনার কারণ বোলিং এমনটা মনে করে আগারকর বলেন, ‘বাংলাদেশের টপ অর্ডাররা দুর্দান্ত ফর্মে আছে সেটা আমরা প্রথম ম্যাচেই দেখেছি। আমি মনে করি, ব্যাটিং তাদের জন্য ভাবনার কারণ হবে না। কিন্তু বোলিং নিয়ে তাদের ভাবা উচিত। আমি দলে মেহেদী হাসান মিরাজের মতো কাউকে চাই। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনাররা ভালো করবে। যদি না উইকেট পুরা সবুজ হয় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার খেলানোর কোনো যৌক্তিকতাই নেই।’


ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও বোলাররা আটকাতে পারেনি। খুব সহজেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমন পরিস্থিতি এড়াতেই আগারকরের প্রস্তাব, বোলিং শক্তি বাড়াক বাংলাদেশ।


সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

শেয়ার করুন

পাঠকের মতামত