আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতে কোচের পদ ছাড়লেন অনিল কুম্বলে

ভারতে কোচের পদ ছাড়লেন অনিল কুম্বলে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে যায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে কোহলি-ধাওয়ানরা। এমন সময়ে পদত্যাগ করেছেন ভারতের কোচ অনিল কুম্বলে।

তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না তিনি। ইতিমধ্যে পদত্যাগ পত্র তিনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন।

২৩ জুন থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে ও এক ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। কিন্তু ভারত দলের সঙ্গে কুম্বলে এই সফরে যাচ্ছেন না। তিনি আইসিসির সভায় যোগ দিতে লন্ডনেই থেকে যাচ্ছেন। ভারতের কোচের পাশাপাশি তিনি আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মূলত বিরাট কোহলির সঙ্গে কুম্বলের সম্পর্কের অবণতির কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ দুই ম্যাচে কুম্বলে ও কোহলির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কিছু কিছু সংবাদ মাধ্যম এও প্রকাশ করেছে যে কুম্বলের কোচিং পদ্ধতি পছন্দ নয় কোহলির। তাদের দুজনের দ্বন্দ্বের কারণেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুম্বলে।

২০১৬ সালের জুন মাসে কুম্বলেকে ১ বছরের মেয়াদে ভারত দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিসিআই। স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েও বেশ সফল ছিলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। তার তত্ত্বাবধানে ভারত দল ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে। পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত।

চ্যাম্পিয়নস ট্রফির পর পরই ভারতের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। মাঝে গুঞ্জন ওঠে চুক্তির মেয়াদ বাড়ছে অনিল কুম্বলের। তার আগেই বিসিসিআই নতুন কোচ খুঁজতে শুরু করে। ভারত দলের কোচ হওয়ার জন্য বীরেন্দর শেবাগ এক লাইনের জীবন বৃত্তান্ত পাঠান। এ সময় বিসিসিআইয়ের কর্মকর্তারা জানান নতুন কোচ খোঁজার বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা।

চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে দেশে ফিরলে চুক্তির মেয়াদ হয়তো বাড়ত কুম্বলের। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়িয়েছেন নিজের পদ থেকে। ভারতের সম্ভাব্য নতুন কোচ বীরেন্দর শেবাগ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত