আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

পরবর্তী আইসিসি বিশ্বকাপে টেস্ট ১০টি পূর্ণ সদস্য দলের শীর্ষ আট দল সরাসরি খেলবে, বাকি দুটিকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। এমন সিদ্ধান্ত আগেই ছিল। সেই সিদ্ধান্তের আলোকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আট দল বিশ্বকাপে সরাসরি খেলবে। বর্তমান অবস্থান বিবেচনায় বাংলাদেশ থাকছে সরাসরি খেলা আট দলের মধ্যে। এমনটি অনেকটা নিশ্চিত করেই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘আগেও বলা হয়েছে, বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না। এখন পর্যন্ত যে হিসাব, কারও মনে হচ্ছে না বাংলাদেশকে সেটা খেলতে হবে। সেদিক থেকে বলতে পারি বাংলাদেশ এবার সরাসরি খেলবে। এ ব্যাপারে আইসিসি যেভাবে পরিকল্পনা সাজাচ্ছে, আমরাও তাই করছি। কারণ, পয়েন্টের ব্যবধান এত বেশি যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কি না, এ নিয়ে প্রায় দুই বছর ধরেই হিসাব-নিকাশ চলছিল। তবে এ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির দাবি, ৩০ সেপ্টেম্বরের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটেই থাকবে বাংলাদেশ। এর মানে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে কোনো রকম বাছাইপর্বের মধ্য দিয়ে যেতে হবে না বাংলাদেশকে।

বাংলাদেশের বিশ্বকাপ যে প্রায় নিশ্চিত, সেটা বোঝা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতেই। নিউজিল্যান্ডকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে ছয়ে চলে আসে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ১৪ করে ফেলেন মাশরাফিরা।

৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ও র‍্যাঙ্কিংয়ের বাকি শীর্ষ সাত দল বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলবে। বাকি দুটি দলকে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে পেরোতে হলে বাছাইপর্ব। এ সময়ে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকলেও শ্রীলঙ্কা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজও ভারতের পর খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে, দুই দল সব ম্যাচ জিতলেও বাংলাদেশকে আটের বাইরে পাঠাতে পারবে না। ফলে বাছাইপর্ব নিয়ে ভাবনাচিন্তা এখন শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের। আর বাংলাদেশ রয়েছে নিরাপদ অবস্থানেই।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত