আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

২০২১ সাল পর্যন্ত বার্সাতেই মেসি

২০২১ সাল পর্যন্ত বার্সাতেই মেসি

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন ফুটবল সুপার স্টার লিওনেল মেসি। মেসির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি। বাল্যবান্ধবীকে বিয়ের কয়েকদিনের মধ্যেই এই চুক্তিতে সম্মত হলেন মেসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, কয়েক সপ্তাহের মধ্যে মৌসুম পুর্ব অনুশীলনে মেসি যোগ দিলেই নতুন চুক্তিপত্র স্বাক্ষরিত হবে।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি ক্লাবটি। এর ফলে ৩৪ বছর বয়স পর্যন্ত ক্যাম্প ন্যুতেই কাটাবেন পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী আর্জেন্টাইন মেগাস্টার। ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তিটি ২০১৮ সালের জুনে শেষ হবার কথা ছিল।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার ইয়ুথ ট্রেনিং সেন্টারে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। বর্তমানে ৩০ বছরে পৌছে যাওয়া এই আর্জেন্টাইন তারকা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মেসির বয়স যখন ১৬ বছর তখন প্রথমবারের মত মুল দলে তার অভিষেক ঘটে, এফসি পোর্তোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। স্বল্প সময়ের মধ্যেই সিনিয়র দলে গোলের দেখা পান তিনি। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত আলবাসেতের বিপক্ষে ম্যাচে লক্ষ্য ভেদ করেছিলেন তিনি।’

সেটি এখন জমতে জমতে পৌছে গেছে ৫০৭টিতে। এ পর্যন্ত ক্লাবটির হয়ে তিনি ৫৮৩টি ম্যাচে অংশ নিয়েছেন। বর্তমানে তিনিই ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলতাদার তালিকায় আসন করে নিয়েছেন। মেসিকে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত