আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সেরা বাঙালির পুরস্কার পেলেন মাশরাফি

সেরা বাঙালির পুরস্কার পেলেন মাশরাফি

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য মাশরাফি বিন মর্তুজাকে ‘আনন্দবাজার সেরা বাঙালি পুরস্কার- ২০১৭’ এর জন্য নির্বাচিত করা হয়েছে। কলকাতায় শনিবার রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফির হাতে এর পুরস্কার তুলে দেওয়া হয়।

ভারত নারী ক্রিকেট দলের বোলার ঝুলন গোস্বামী বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম। ক্রিকেট যেমন বাঙালির আবেগে মিলে যাওয়া একটি খেলা, ঠিক তেমনি মাশরাফিও বাঙালির আবেগের নাম। বারবার বাঁধা ডিঙিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ীর রূপে ফেরায় যিনি সবার আদর্শ।

ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে লড়েও একটুও দমে না গিয়ে ক্রিকেটে নিজ দেশকে উজাড় করে দিয় চলেছেন মাশরাফি। সেরা বাঙালির পুরস্কার অনুষ্ঠানে শনিবার মাশরাফির উপর যে ভিডিও চিত্র দেখানো হয়, সেখানে সৌরভ গাঙ্গুলির পর নড়াইল এক্সপ্রেসকে ‘সেরা বাঙালি অধিনায়ক’ হিসেবে উল্লেখ করা হয়।

মাশরাফি ৩ ফরমেটের ক্রিকেট মিলিয়ে অধিনায়ক হিসেবে ৩৮টি ম্যাচ জিতেছেন। নড়াইল এক্সপ্রেসের হাত ধরেই ওয়ানডে বিশ্বকাপের শেষ আটে খেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলা বাংলাদেশ দলের অধিনায়কও মাশরাফি। এছাড়া ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ।

২০১৪ সালে একের পর এক হারে যখন ছন্নছাড়া বাংলাদেশের ক্রিকেট, তখন মাশরাফির উপর রঙিন পোশাকের নেতৃত্বভার উঠে। এবং অনেকটা জাদুর কাঠির ছোঁয়ার মতোই বদলে দিয়েছেন তিনি বাংলাদেশ দলের চেহারা।

দেশের হয়ে ৩৬টি টেস্ট, ১৭৯টি ওয়ানডে ও ৫৪টি টি-টুয়েন্টি খেলেছেন মাশরাফি। ২০০৯ সালে ইনজুরিতে পড়ার পর আর টেস্টে ফেরা হয়নি। তবে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলে গেছেন। কদিন আগে শ্রীলঙ্কা সফরে অবশ্য টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত