আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

এল.এ বাংলা ইউনিক ক্লাবের সামার ক্রিকেট টূর্নামেন্ট সম্পন্ন

এল.এ বাংলা ইউনিক ক্লাবের সামার ক্রিকেট টূর্নামেন্ট সম্পন্ন

বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হলো এল.এ বাংলা ইউনিক ক্লাব আয়োজিত দুই মাসব্যাপী সামার ক্রিকেট টূর্নামেন্ট ২০১৭। গত ৪ সেপ্টেম্বর সোমবার লস এঞ্জেলেসের উডলি পার্কে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন। তিনি খেলা শেষে বিজয়ী দলের সত্ত্বাধিকারী ও এল.এ বাংলা ইউনিক ক্লাবের প্রেসিডেন্ট আজিজ মোহাম্মদ হাই ও ক্লাব ক্যাপ্টেন আরিফের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময় তিনি প্রবাসের জীবনের শত ব্যস্ততার মাঝেও দেশীয় সংস্কৃতির ঐতিহ্য এই খেলাধুলা চর্চার ভূয়সী প্রশংসা করেন।

ফাইনাল খেলায় লস এঞ্জেলেস টাইগার্স ক্লাব ভ্যালি ইউনিক ক্লাবকে ৪৮ রানে পরাজিত করে। সীমিত ওভারের (টি-২০) এই খেলায় ৩ উইকেট ও ১৮ রান নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের অলরাউন্ডার শোয়েব। ১১ উইকেট ও ৭০ রান করে ম্যান অফ দ্যা সিরিজ হন রানার্স আপ দল ও ভ্যালী ইউনিক ক্লাবের ক্যাপ্টেন জনি। রানার্স আপ দলের পুরস্কার গ্রহণ করেন ভ্যালী ইউনিক ক্লাবের সত্ত্বাধিকারী শেখ সালাম ও ক্যাপ্টেন জনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বিশিষ্ট কমিউনিটি লিডার মোমিনুল হক বাচ্চু, কমিশনার (এল.এ.পি.ডি) মারুফ ইসলাম, কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেরীন ইসলাম, কমিউনিটি লিডার মাসুদুর রব চৌধুরী, কামরুল হাসান, আলী আহমেদ ফারিস, সোহেল ইসলাম, শেখ শহীদুল ইসলাম, আনিসুর রহমান, নেইবারহুড কাউন্সিল মেম্বার ফয়সাল আহমেদ তুহীন প্রমুখ।

অতিথিবৃন্দ এলএ বাংলা ইউনিক ক্লাবের উদ্যমী যুবকদের ক্রীড়ানুরাগী মনোভাবের ভূয়সী প্রশংসা করেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্হিত অতিথিবৃন্দ, সকল দর্শককে, খেলোয়াড়, সাংবাদিক ও টুর্নামেন্টের পৃষ্টপোষকদের কৃতজ্ঞতা জানান এল.এ বাংলা ইউনিক ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তিন বছর আগে উদীয়মান কিছু তরুনদের সমন্বয়ে  এই ক্লাবটি গঠিত হয়েছে। যারা প্রতিবছর উডলি পার্কে বড় টুর্নামেন্ট আয়োজন করে থাকে। আর প্রতি সপ্তাহে অন্তত একদিন ক্রিকেট খেলার ব্যবস্হা করে। প্রতি গ্রীস্মের (সামার ভ্যাকেশন ) ছুটিতে স্কুল কলেজ পড়ুয়া ছেলেদেরকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। আগামী দিনে আরও বড় ধরনের টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত