আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি

চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি

ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেট মৌসুমের প্রথম সেঞ্চুরিটিও এল আশরাফুলের ব্যাট থেকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছে জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক। চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন আশরাফুল।

প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের সবশেষ সেঞ্চুরিটি এসেছিল ২০১৩ সালে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন। এর কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বগুড়ায় বিসিবি নর্থ জোনের বিপক্ষে করেন ১৩৩ রান।  জাতীয় ক্রিকেট লিগে ছয় বছর পর পেলেন প্রথম সেঞ্চুরি। ২০১১ সালে ঢাকা মেট্রোর হয়ে সিলেটে চট্টগ্রামে করেছিলেন ১১৯ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির স্বাদ পেলেন টেস্ট ক্রিকেটে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড অধিকারী আশরাফুল।

১১৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান আশরাফুল। তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন ১৭৮ বলে। নাঈম হাসানের বলে ইনসাইড আউট শট খেলে বাউন্ডারি তুলে ৯৬ থেকে ১০০ এ পৌঁছান আশরাফুল। মাইলফলকে পৌঁছে বড় কোনো উদযাপন করেননি। ড্রেসিং রুমে ব্যাট দেখিয়ে সতীর্থদের অভিনন্দনের জবাব দেন।

সেঞ্চুরির পর অভিনন্দনের জবাব দিচ্ছেন আশরাফুল। (ছবি: জনি সোম)

সেঞ্চুরির পর  ইনিংসটিকে বড় করতে পারেননি আশরাফুল। স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ করেন তরুণ মেহেদী হাসান রানার আউট সুইং ডেলিভারীতে উইকেটের পিছনে ক্যাচ দেন।  ১৯৪ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানের ইনিংসটি সাজান আশরাফুল।

চট্টগ্রামে ঢাকা মেট্রোকে আতিথ্য দেয় চট্টগ্রাম বিভাগ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। শুরুটা ভালো হয়নি তাদের। ৭৪ রানে হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানের উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন আশরাফুল। মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গে নিয়ে ১৭৪ রানের জুটি গড়েন।

বিপিএলে ফিক্সিং কান্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেন তিনি। ঢাকা মেট্রোর হয়ে ভালো করতে পারেননি গত লিগে।৫ ম্যাচে ৬ ইনিংসে ২০.৫০ গড়ে মোট ১২৩ রান করেছিলেন। তবে এবার ১৯তম আসরের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ফর্ম জানান দিলেন।

এবার শুরুটা দুর্দান্ত হল আশরাফুলের। মাঠে সেই পুরনো আশরাফুলকেই যেন দেখতে পেলেন সমর্থকরা। দেখা যাক জাতীয় লিগের শুরুর ফর্ম শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন কি না।

শেয়ার করুন

পাঠকের মতামত