আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার

বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার

২০১৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার।

২০১৭ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য গত আগস্টে ২৪ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। শুক্রবার সেটা তিনজনে নামিয়ে এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

গত বছর তিনজনের তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমান। পুরস্কার জিতেছিলেন রোনালদো। মেসি হয়েছিলেন দ্বিতীয়, আর গ্রিজমান তৃতীয়।

গত ৯ বছর ধরেই বর্ষসেরার পুরস্কারটি ভাগাভাগি করছেন মেসি ও রোনালদো। সর্বোচ্চ পাঁচবার বর্ষসেরার পুরস্কার জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো গতবারেরটিসহ জিতেছেন চারবার।

এ বছরও পুরস্কারটির জন্য ফেবারিট রোনালদো। ২০১৬-১৭ মৌসুমে তিনি রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আর মেসি ৩৫ গোল করে লিগ শেষ করেছিলেন। ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার সম্প্রতি মাঠের বাইরেই আলোচনায় ছিলেন বেশি।

এ বছর জিতলেই মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো। আগামী ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পুরস্কারটি দেওয়া হতো ফিফা ব্যালন ডি’অর নামে। ২০১৬ সাল থেকে এটির নতুন নাম হয়েছে দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার।

মেয়েদের বর্ষসেরার তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভেনেজুয়েলার ডেইনা কাস্তেলানোস, যুক্তরাস্ট্রের কার্লি লয়েড ও নেদারল্যান্ডসের লিয়েক মার্টেনস।

বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান, চেলসির আন্তোনিও কন্তে ও জুভেন্টাসের মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

এলএবাংলাটাইমস/এ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত