আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চীনকে হারিয়ে লক্ষ্য পূরণ বাংলাদেশের

চীনকে হারিয়ে লক্ষ্য পূরণ বাংলাদেশের

শেষ শ্যুটআউট নিতে রাসেল মাহমুদ জিমি যখন এগিয়ে গেলেন স্পটের দিকে তখন মাঠের মাঝখানে মাহবুব হারুন তাকিয়ে অন্য পোস্টের দিকে। টেনশনটা নিতে পারছিলেন না বাংলাদেশ হকি দলের প্রধান কোচ। মওলানা ভাসানী স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। মাঠের মাঝে পরস্পরের কাঁধে হাত রেখে রুদ্ধশাস অপেক্ষা খেলোয়াড়রদের। চীনের গোলরক্ষককে কাটিয়ে জিমি যখন বলটি জালে ঠেলে দিলেন তখন মওলানা ভাসানী স্টেডিয়াম হয়ে গেল এক টুকরো বাংলাদেশ। রোমাঞ্চকর এক জয়ে জিমিরা ভুলিয়ে দিলেন আগের সব ব্যর্থতা।

গোল করেই জার্সি খুলে প্যাভেলিয়নের দিকে দৌড় দিলেন লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়ক। বেশি দূর যেতে পারেননি জিমি, মুহূর্তেই জিমির ওপর তৈরি হলো লাল-সবুজের এক মানব পিরামিড। শ্যুটআউটে চীনকে ৪-৩ গোলে হারিয়ে লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। যে ৬ নম্বর হওয়ার লক্ষ্য নির্ধারণ ছিল টুর্নামেন্টের আগে, সেটা নিশ্চিত হলো। এখন জাপানের সঙ্গে শুক্রবার লড়বে পঞ্চম স্থানের জন্য। পঞ্চম হতে না পারলেও এ জয়ে নিশ্চিত হলো পরের এশিয়া কাপে বাংলাদেশের সরাসরি খেলা। এবার আর বাছাই পর্ব খেলতে হবে না লাল-সবুজ জার্সিধারীদের।

১৭ মিনিটে পর পর দুটি পিসিতে গোল করে ২-০ গোলে এগিয়ে যায় চীন। দুটি গোলই করেন দু তালাকে। ২৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পেলে গোল করে ব্যবধান কমান আশরাফুল ইসলাম। ২৮ মিনিটে দু তালাকে হ্যাটট্রিক পূরণ করা গোলে চীন ব্যবধান বাড়িয়ে করে ৩-১।

৫০ থেকে ৫৪-এই চার মিনিটে চীনের ওপর দিয়ে ঝড় বইয়ে দেয় লাল-সবুজ জার্সিধারীরা। ওই সময়ের মধ্যে চার-চারটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। চতুর্থটিতে খোরশেদ গোল করে ম্যাচে সমতা আনেন। তার আগে খোরশেদের পাস থেকে মিলন গোল করে ব্যবধান ৩-২ করেছিলেন।

শ্যুটআউটের চারটি হিটের মধ্যে বাংলাদেশের গোল করেছেন ফরহাদ শিটুল, নাইম উদ্দিন, মিমো ও জিমি। সোহানুর রহমান সবুজ ব্যর্থ হয়েছেন বল বাইরে পাঠিয়ে। এ জয়ে গুরুত্বপূর্ণ অবদান গোলরক্ষক আবু নিপ্পনের। বাংলাদেশের এ গোলরক্ষক রুখে দেন চীনের তৃতীয় শ্যুটআউট।

শেয়ার করুন

পাঠকের মতামত